editor
প্রকাশিত: 1:51 PM, March 17, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: শ্রাদ্ধবাড়ির খাবার খেয়ে পেটের রোগে আক্রান্ত ৫ গ্রামের মানুষ। খাদ্য বিষক্রিয়ার জেরে এই পরিস্থিতি বলে চিকিৎসকরা জানিয়েছেন।
শনিবার (১৬ মার্চ) রাত থেকে রবিবার (১৭ মার্চ) সকাল পর্যন্ত ৫১ জন শিশুসহ মোট ১১৮ জনকে ভারতের পশ্চিমবঙ্গের সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালেই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক সহ চিকিৎসকদের একটি দল গ্রামে গিয়েছেন।
হিমাদ্রি আড়ি জানান, সদরে চিকিৎসা চলছে। গ্রামে যাতে আর পেটের রোগ ছড়িয়ে না পরে তার জন্য মেডিক্যাল টিম রাখা হয়েছে। সাঁইথিয়া ব্লকের ধোবাজল আদিবাসী পাড়ায় শ্রাদ্ধানুষ্ঠানে এসেছিলেন আত্মীয়স্বজনরা।
শনিবার (১৬ মার্চ) সন্ধ্যায় তাঁরা মুড়ি, বোঁদে, মিষ্টি খায়। রাত ১০ টায় বমি পায়খানা শুরু হয়। ধোবাজল গ্রামের কাকলি কিস্কু জানান, তাঁর দিদি সরলা কিস্কুর রবিবার (১৭ মার্চ) শ্রাদ্ধ ছিল। তার আগের দিন রীতিমতো আশেপাশের গ্রামের অনেকেই সন্ধ্যায় মুড়ি খেতে আসে। সন্ধ্যায় সেই খাবার খেয়ে রাতে বমি পায়খানা শুরু হয়ে যায়। সিউড়ি সদর হাসপাতালের ৫ ও ৬ তলায় আক্রান্তদের জন্য আলাদা করে ব্যবস্থা করা হয়েছে। সেখানে ধোবাজল ছাড়া ও ভবানন্দপুর, মির্ধাপুর, পাগলডাঙ্গা, তালবোনা আদিবাসী পাড়ার শিশু মহিলা পুরুষেরা ভর্তি।
মামনি হেমব্রম জানান, তাঁদের অনুমান বোঁদে থেকেই খাদ্যে বিষক্রিয়া হয়েছে। বাড়িতেই বোঁদের তৈরি করা হয়েছিল। হিমাদ্রি আড়ি জানান, আশংকাজনক কেউ নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন