editor
প্রকাশিত: 11:15 AM, March 18, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: প্রাক হোলি উৎসবে ভিড়ের চাপে দুর্ঘটনা ভারতের উত্তরপ্রদেশের মথুরার শ্রীজি মন্দিরে। হুড়োহুড়িতে পদপিষ্ট হলেন অনেকে। এই ঘটনায় কমপক্ষে ৬ জন ভক্ত গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। তাঁরা ঘটনাস্থলেই জ্ঞান হারান। প্রকাশ্যে এসেছে একটি সিসিটিভি ফুটেজ। সেখানে মন্দিরের ভিতরের মাত্রাছাড়া ভিড়ের ছবি দেখা গেছে।
মন্দির সূত্রে প্রকাশ, রবিবার (১৭ মার্চ) মথুরার শ্রীজি মন্দিরে ছিল প্রাক হোলির অন্যতম উৎসব ” লাড্ডু হোলি” এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বেলা গড়াতেই ভিড় বাড়তে থাকে মন্দির চত্বরে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টা ১৫ মিনিটে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, জ্ঞান হারানো ভক্তদের টেনে নিয়ে যাওয়া হচ্ছে। অনেকে ভিড়ের মধ্যে আটকে পড়েছেন। তাঁদের বেরিয়ে আসতে সাহায্য করেন পুরোহিতরা। গোটা গোলমালে মোট ৬ জন ভক্ত জ্ঞান হারান। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এদিকে ঘটনার পরেই বাড়তি পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে মন্দির চত্বরে।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন