editor
প্রকাশিত: 11:29 AM, March 18, 2024
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ উপজেলার মডেল মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জননেতা আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল শেষে মাদ্রাসা পড়ুয়া শিশু কিশোর এবং পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে ।
১৭ই মার্চ রবিবার ইফতার পূর্ব মূহুর্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু কিশোর দিবস উপলক্ষে আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী এমপি। এসময় তিনি নিজ হাতে আগত শিশু কিশোরদের মাঝে ইফতার বিতরণ করেন।
এসময় শিশু কিশোর ও উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে তিনি তাঁর বক্তব্যে বলেন বঙ্গবন্ধু আজকের এই দিনে টুঙ্গিপাড়ায় একটি মুসলিম ওলি আউলিয়া পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পূর্ব পুরুষরা ওলি আউলিয়া ছিলেন। ওলি আউলিয়ার বংশধর বিধায় চার মাজহাবে হারাম মদ, জুয়া, গাজা সহ অনৈসলামিক কাজগুলো চিরতরে নিষিদ্ধ করে গেছেন। তিনি ইসলামি ফাউন্ডেশন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, বিশ্ব ইজতেমা মাঠ, কাকরাইল মারকাজ মসজিদ নির্মাণ সহ ইসলাম প্রচারে তাঁর যে অবদান এতে তিনিই একমাত্র ইসলামের জন্য সত্যিকারের কিছু করে গেছেন বলে আমরা দেখে থাকি।
পিতার দেখানো পথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইসলামের প্রচার ও প্রসারে দেশের প্রতিটি উপজেলায় মডেল মসজিদ দেখিয়ে বলেন, এ রকম বড় বড় দৃষ্টিনন্দন মসজিদগুলো নির্মাণ করে দিয়েছেন। তিনির নির্দেশেই আজ আমরা শিশু কিশোরদের নিয়ে ইফতার করছি। এসময় উপস্থিত ও শিশু কিশোরদের লক্ষ্য করে বঙ্গবন্ধু জন্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য দোয়া করার আহবান জানান।
অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ সহ উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ এবং অঙ্গ- সহযোগী সংগঠন ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন