editor
প্রকাশিত: 9:53 PM, March 18, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: নাবালিকা গৃহকর্মীকে দিনের পর দিন ধর্ষনের অভিযোগ। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে আসামে গ্রেফতার এক ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ।
অভিযুক্ত ডিএসপি কিরণ নাথ বর্তমানে গোলাঘাট জেলার লাচিত বোর ফুকান পুলিশ একাডেমির দায়িত্বপ্রাপ্ত অধিকর্তা। শীর্ষ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ ওঠায় রাজ্যজুড়ে সমালোচনার সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে প্রকাশ, ১৫ বছরের নাবালিকাকে তাঁর ইচ্ছের বিরুদ্ধে নিজের বাড়িতে আটকে রাখেন অভিযুক্ত কিরণ নাথ। বাড়ির সবরকম কাজ করানোর পাশাপাশি কিরণ এবং তাঁর পরিবারের সদস্যরা পান থেকে চুন খসলেই মারধর করতেন নাবালিকাকে। এছাড়াও ডিএসপি তাকে লাগাতার ধর্ষন করেছেন বলেও অভিযোগ। সম্প্রতি কোনওভাবে পুলিশকর্তার বাড়ি থেকে পালাতে সক্ষম হয় নির্যাতিতা। নিজের পরিবারকে সব কথা জানায়। এরপর পরিবারের তরফে দেরগাঁও থানায় অভিযোগ দায়ের হয়েছিল। তদন্তে নেমে অভিযুক্তের বিরুদ্ধে একাধিক তথ্যপ্রমাণ পায় পুলিশ। এরপরই গ্রেফতার করা হয় ডিএসপিকে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধি বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন