editor

প্রকাশিত: 11:08 AM, March 19, 2024

রমজানে জাল টাকা প্রতিরোধে নতুন নির্দেশনা

রমজানে জাল টাকা প্রতিরোধে নতুন নির্দেশনা

1

রমজান মাসে বাজারে যেন জাল টাকা ছড়াতে না পারে সেজন্য তফসিলি ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনায় রাজধানীর ৫৮টি স্থানসহ দেশের অন্যান্য বিভাগীয় শহরের গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত ভিডিও প্রদর্শনে বিশেষ ব্যবস্থা নিতে বলা হয়েছে।

2

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট (ডিসিএম) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, বিভিন্ন উৎসবের সময় দেশে নোট জালকারী চক্রের অপতৎপরতা বৃদ্ধি পায়। এ প্রেক্ষিতে রমজান মাসে জাল টাকা বিস্তারের এ অপতৎপরতা প্রতিরোধে পদক্ষেপ গ্রহণের জন্য তফসিলি ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হলো।

6

নির্দেশনা অনুযায়ী, রমজান মাসে ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত ভিডিও চিত্র ঢাকা শহর এবং বাংলাদেশ ব্যাংকের শাখাগুলোর নির্ধারিত সূচি অনুযায়ী বগুড়া জেলাসহ অন্যান্য বিভাগীয় শহরের গুরুত্বপূর্ণ জনসমাগমস্থল, হাটবাজার, শপিংমল, বাস টার্মিনাল, রেল স্টেশনসহ রাস্তার মোড়ে সন্ধ্যার পর কমপক্ষে ১ ঘণ্টা করে প্রচার করতে হবে। আর দেশের ব্যাংকগুলোর শাখায় গ্রাহকদের জন্য স্থাপিত টিভি মনিটরগুলোতে ভিডিও চিত্রটি পুরো ব্যাংকিং সময়ে প্রদর্শন করতে হবে।

1

এছাড়া ব্যাংকের শাখাগুলোতে উচ্চ মূল্যমানের নোট গ্রহণ ও প্রদানকালে এবং এটিএম মেশিনে টাকা ফিডিংয়ের পূর্বে আবশ্যিকভাবে জাল নোট শনাক্তকারী মেশিন দিয়ে নোট পরীক্ষা করতে হবে। রমজান মাস শেষ হওয়ার পর ১০ কর্মদিবসের মধ্যে আলোচিত নির্দেশনা পরিপালনের স্বপক্ষে একটি সচিত্র প্রতিবেদন কেন্দ্রীয় ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগে জমা দিতে হবে।

রাজধানীতে অবস্থিত ব্যাংকগুলোর কোনটি কোন স্থানে ভিডিও চিত্র প্রদর্শন করবে তার তালিকা করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে শুধু রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে প্রতিদিন এই ভিডিওচিত্র প্রদর্শন করবে।

4

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

মৌলভীবাজারের অহিদাবাদ চা বাগানে ১২তম জুঁই  প্রকাশ সাহিত্য আড্ডা ও বনভোজন অনুষ্ঠিত

মৌলভীবাজারের অহিদাবাদ চা বাগানে ১২তম জুঁই প্রকাশ সাহিত্য আড্ডা ও বনভোজন অনুষ্ঠিত

8 মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার অহিদাবাদ চা বাগানে  শনিবার (২৯ আগস্ট ) হয়ে গেল ১২তম জুঁই প্রকাশ সাহিত্য আড্ডা ও

যুক্তরাজ্য যুবদল নেতা নাসিম আহমেদ সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাজ্য যুবদল নেতা নাসিম আহমেদ সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ

8 ​সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আগমন উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্য যুবদলের

বিশ্বনাথে পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমি কমিটি গঠন: তদন্তের নির্দেশ ইউএনও’র

বিশ্বনাথে পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমি কমিটি গঠন: তদন্তের নির্দেশ ইউএনও’র

1 সিলেটের বিশ্বনাথ উপজেলার পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠনে অগণতান্ত্রিক প্রক্রিয়া ও অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগটির বিষয়ে

সিলেট রেড ক্রিসেন্টের ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন

সিলেট রেড ক্রিসেন্টের ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন

1 বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। 4 রবিবার (৩০ আগস্ট)

জ্ঞানসেবক ওয়েছুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ওআরবি গ্রন্থাগারের বই বিতরণ

জ্ঞানসেবক ওয়েছুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ওআরবি গ্রন্থাগারের বই বিতরণ

5 ওয়েছুর রহমান বড়বাড়ি গ্রন্থাগার (ওআরবি গ্রন্থাগার)-এর পথিকৃৎ, জ্ঞানসেবক ও গ্রন্থপ্রেমী মোঃ ওয়েছুর রহমানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বই বিতরণ কর্মসূচি

বড়বাজার মণিপুরী পাড়ায় ভিন্ন আঙ্গিকে ঝুলনযাত্রা মহোৎসব উদযাপন

বড়বাজার মণিপুরী পাড়ায় ভিন্ন আঙ্গিকে ঝুলনযাত্রা মহোৎসব উদযাপন

2 ঝুলনযাত্রা মহোৎসব উপলক্ষে বড়বাজার মণিপুরী পাড়ায় ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে উৎসব উদযাপন করা হয়েছে। 5 শুক্রবার এ উপলক্ষে বড়বাজার

জয় দুর্গা সংঘের কার্যকরী কমিটি গঠন

জয় দুর্গা সংঘের কার্যকরী কমিটি গঠন

7 মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার উত্তরভাগস্থ শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দিরের অন্যতম সামাজিক ও ধর্মীয় সংগঠন ‘জয় দুর্গা সংঘ’-এর ২০২৬-২০২৮

রামপাশা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী খছরুজ্জামান খছরুর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

রামপাশা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী খছরুজ্জামান খছরুর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

6 সিলেটের বিশ্বনাথ উপজেলার ৪নং রামপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী খছরুজ্জামান খছরুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 6

1
7