editor
প্রকাশিত: 2:46 PM, March 19, 2024
সুনামগঞ্জের তাহিরপুরের ভারত সীমান্তে সুড়ঙ্গ থেকে চোরাইপথে কয়লা আনতে গিয়ে খায়রুল ইসলাম ও মুখলেস মিয়া নামের দুই তরুণের মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ মার্চ) রাত দশটার দিকে সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তবর্তী ট্যাকেরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুজন তাহিরপুর উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়নের সীমান্তবর্তী লাকমা গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৮ মার্চ) সন্ধ্যার পর ১০/১২ জনের একটি দল ট্যাকেরঘাট সীমান্তে বিজিবির চোখ ফাঁকি দিয়ে চোরাইপথে ভারত থেকে কয়লা আনতে যায়। রাত দশটার দিকে পুরোনো একটি কয়লার সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করলে সেখানে মাটি ও পাথর চাপায় দুইজন মারা যান।
তাহিরপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দীন জানান, সোমবার রাতে অবৈধভাবে সীমান্তের ওপার থেকে ভারতীয় পাহাড়ের সুড়ঙ্গ থেকে কয়লা ও পাথার আনতে যায় কয়েকজন তরুণ।
এসময় মাটি ও পাথর চাপায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়