editor
প্রকাশিত: 3:06 PM, March 20, 2024
সিলেটের দুই ছাত্রদল কর্মীসহ ৭ জনের বিরুদ্ধে ময়মনসিংহ আদালতে সাইবার ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে।
শেরপুর পলিটেকনিক কলেজ ছাত্রলীগের সভাপতি মো. হাসানুর রহমান ১৬ মার্চ ময়মনসিংহের সাইবার ট্রাইব্যুনালে সাইবার নিরাপত্তা আইনের ২৫ (১) ও ২৯ (১) ধারায় এ মামলা করেন। যার সাইবার মামলা নং-২৩/২০২৪।
মামলার আসামীরা হচ্ছেন- সিলেট ছাত্রদলের মো. কাওসার আহমদ রিফাত, সিলেটের জৈন্তাপুর দরবস্তের মো. ফয়েজ আহমদ, অন্যান্য এলাকার আমিনুল ইসলাম সফর, মো. আব্দুল্লাহ আল মামুন, শাহ মাহমুদুল হাবিব ইমন, মো. সানায়ুর রহমান চৌধুরী ও মো. কয়সর রশীদ।
সোস্যাল মিডিয়া ফেইসবুকে শেরপুর পলিটেকনিক কলেজ ছাত্রলীগ সভাপতি মো. হাসানু রহমানকে অশ্রাব্য ভাষায় মানহানীকর গালমন্দ, জাতির পিতা বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্র মন্ত্রীসহ বর্তমান সরকারের শীর্ষ কর্তাব্যক্তিদেরকে নানা আপত্তিকর অভিধায়ে অভিধিত ও ছবি বিকৃত করে অকথ্য ভাষায় কঠোক্তি করার অভিযোগে এ মামলা দায়ের করা হয়।
বাদী পক্ষের আইনজীবী ময়মনসিংহ জেলা বারের সদস্য অ্যাডভোকেট মো. আব্দুস সালাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, শুনানী শেষে আদালত মামলাটি গ্রহন করেন এবং তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহকে নির্দেশ দিয়েছেন।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়