editor

প্রকাশিত: 11:22 AM, March 21, 2024

সরকারের উন্নয়ন সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সরকারের উন্নয়ন সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সিলেটে দলকে আরও ঐক্যবদ্ধ ও সরকারের উন্নয়ন সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সিলেটের চলমান মেগা উন্নয়ন প্রকল্পগুলোর কাজে আরও গতি আনারও আশ্বাস দিয়েছেন তিনি।

গতকাল বুধবার গণভবনে সৌজন্য সাক্ষাতকালে জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ চার নেতা এবং সিলেট সিটি মেয়রকে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দলীয় সূত্র জানায়, গেল কয়েক মাস ধরে সিলেট দলীয় ঐক্যের মধ্যে বিভক্তি দেখা দেয়। জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ চার নেতার সাথে দূরত্ব তৈরি হয় সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর। ফলে মেয়র তথা সিটি করপোরেশন আয়োজিত অনুষ্ঠান এড়িয়ে চলেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। দলের নেতাকর্মীরাও বিভক্ত হয়ে পড়েন দুটি বলয়ে। এই অবস্থায় গতকাল বুধবার দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাতের ‘শিডিউল’ নেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। একই সময় সাক্ষাতের শিডিউল নেন সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রণজিত সরকার। প্রধানমন্ত্রী একই সাথে ৬ জনের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

সাক্ষাতকালে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তার প্রতিশ্র্রুতি ‘গ্রিণ ক্লিন ও স্মার্ট সিটি’র বিভিন্ন উন্নয়ন কাজের কথা তুলে ধরেন। বিশেষ করে নগরীর রাস্তা ও ফুটপাত থেকে হকার উচ্ছেদের বিষয়টি উপস্থাপন করেন তিনি। এতে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা ও মহানগর নেতৃবৃন্দ দলীয় বিভিন্ন বিষয় নেত্রীকে অবগত করার পাশাপাশি সিলেটের মেগা উন্নয়ন প্রকল্পে আরও গতি আনার অনুরোধ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃবৃন্দের বক্তব্য মনযোগসহকারে শুনেন এবং সিলেটের উন্নয়নে তার আন্তরিকতার বিষয়টি পুনর্ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত প্রসঙ্গে সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘নেত্রী আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশে দিয়েছেন। আমি হকার উচ্ছেদ এবং আমার নির্বাচনী প্রতিশ্রুতি গ্রিণ-ক্লিন সিটির বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগের কথা তাকে অবগত করি। নেত্রী শুনে খুশি হয়েছেন।’

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেন, ‘প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী আমাদেরকে এক হয়ে কাজ করতে বলেছেন। সরকারের উন্নয়নের সুফল যাতে সাধারণ মানুষ সহজে পায় সে ব্যাপারেও আমাদেরকে কাজ করতে বলেছেন। সিলেটের চলমান মেগা প্রকল্পগুলোর কাজ আরও গতিশীল হবে বলেও প্রধানমন্ত্রী আমাদেরকে জানিয়েছেন।’

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়