editor
প্রকাশিত: 4:14 PM, March 21, 2024
স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেছেন, বিতর্ক একটি শিল্প। একজন বিতার্কিক তার বলিষ্ঠ উপস্থাপনের মাধ্যমে সত্যকে পৃথিবীর সামনে তুলে ধরতে পারে। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় চমৎকার ভূমিকা রাখতে পারে। তিনি একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বিতার্কিকদের যোগ্য করে গড়ে তুলার আহবান জানান।
বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে স্কলার্সহোম মেজরটিলা কলেজের ডিবেট ক্লাব উদ্বোধন ও নতুন কমিটি গঠন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
নতুন কমিটিতে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল রিফাত এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন আদিবা সরোয়ার পুরভী। প্রধান ইন্সট্রাক্টর হিসেবে দায়িত্ব পেলেন বাংলা বিভাগের প্রভাষক শাহাব উদ্দিন আহমদ।
কমিটিতে ট্রেইনার হিসেবে দায়িত্ব পেলেন ইংরেজি বিভাগের প্রভাষক গোলাম মাওলা চৌধুরী, বাংলা বিভাগের প্রভাষক তোফায়েল আহমেদ শিহাব ও প্রভাষক আন্নামা চৌধুরী। উক্ত কমিটিতে যাচাই-বাছাইপূর্বক বিভিন্ন পদে ২৫ জন শিক্ষার্থী ১ বছরের জন্য দায়িত্ব প্রদান করা হয়। ডিবেট ক্লাবের সমন্বয়ক হিসেবে আছেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান, প্রভাষক মীর হোসাইন সরকার এবং অর্থনীতি বিভাগের প্রভাষক আমিনুল ইসলাম।
অধ্যক্ষ মো. ফয়জুল হক সকলের সম্মিলিত প্রচেষ্টায় এসএমসি বিতার্কিক দল ক্যাম্পাস ছাড়িয়ে জাতীয় পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন