editor
প্রকাশিত: 5:17 PM, March 21, 2024
সামাজিক সংগঠন হযরত শাহজালাল শাহপরান (রহঃ) স্মৃতি পরিষদ এর উদ্যোগে অসহায় হতদরিদ্র, ভাসমান ও দরগার চতুরপাশের প্রতিবন্ধিসহ শতাধিক মানুষের মাঝে সেহরি বিতরণ করা হয়েছে।
বুধবার (২০ মার্চ) সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে এ সেহরি বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন হযরত শাহজালাল শাহপরান (রহঃ) স্মৃতি পরিষদ এর সভাপতি মো. দেলোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক মাওলানা ইমরান আহমদ দিলোয়ার, মাওলানা শাহিদ আহমদ, মানবাধিকার কমি আরাফাত হোসেন, মনিরুজ্জামান শিপু, ফয়জুল ইসলাম সামাদ।
সভাপতির বক্তব্যে দেলোয়ার হোসেন খান বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে হীমসীম খাচ্ছেন সাধারণ মানুষ। অনেক সময় দেখা যায় অসহায় হতদরিদ্র মানুষ দু’বেলা দুমোটু ভাত খেতে পারেন না। অন্যনিকে আবার রমজান মাস এলে তাদের কষ্টের সীমা থাকে না। অসহায় মানুষ আর্থিক অসুবিদের কারণে সময়মতো সেহরি ও ইফতার করতে পারেন না। দিন শেষে ইফতার পূর্বে অনেক বিত্তবান ও সামাজিক সংগঠনগুলো ছোটে আছেন তাদের পাশে ইফতার সামগ্রী নিয়ে। কিন্তু সেহরি সময় কাউকে কখনও দেখা যায় না। তাই আমি ইফতার বিতরণ না করে সেহরি বিতরণের ব্যতিক্রমী এ উদ্যোগ নিয়েছি। আমি আজীবন মানুষের সেবায় কাজ করে যেতে চাই। আশা করি আপনারা আমাকে সর্বাত্মক সহযোগিতা করবেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন