editor
প্রকাশিত: 11:14 AM, March 23, 2024
সিলেটে বাবাকে মারধরের অভিযোগে লায়েক মিয়া (২৬) নামে পাষণ্ড এক ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ মার্চ) কোম্পানীগঞ্জ উপজেলার বরম সিদ্দিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।
আহত ব্যক্তি বরম সিদ্দিপুর গ্রামের মৃত তজমুল আলীর ছেলে আব্দুল জব্বার (৬৫)। এ ঘটনায় সিলেট জেলা পুলিশের তৎপরতায় আব্দুল জব্বারের ছেলে লায়েক মিয়াকে গ্রেফতার করা হয়।
জানা যায়, বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ছেলের লাঠির আঘাতে বাবা আহত’ শিরোনামে ছবিসহ খবর প্রকাশিত হয়। তা সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন পিপিএম-সেবা এর নজরে আসে। এসময় তিনি কোম্পানীগঞ্জ থানা পুলিশকে ব্যবস্থা নেয়ার নির্দেশনা প্রদান করেন। তাৎক্ষনিকভাবে পুলিশ অভিযান পরিচালনা করে পাষণ্ড ছেলেকে বরম সিদ্দিপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে আহত আব্দুল জব্বার বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দাখিল করেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেন সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো. সম্রাট তালুকদার।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন