editor
প্রকাশিত: 11:35 AM, March 23, 2024
কামরুল আই রাসেল, লন্ডন :: যুক্তরাজ্যে বসবাসরত দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জবাসীর আয়োজনে সিলেট-৩ আসনের সাংসদ হাবিবুর রহমান এমপির এক মত বিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধায় পূর্ব লন্ডনের ইমপ্রেশন ইভেন্ট ভ্যানুতে এ মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মকসুদ রহমানের সভাপতিত্বে এবং মিজানুর রহমান মীরু‘র পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখবেন যুক্ত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নইমুদ্দিন রিয়াজ, কাউন্সিলর GLA member উমেশ দেশাই, আব্দুল আহাদ চৌধুরী, পারভেজ আহমেদ, মোহাম্মদ নাসির উদ্দিন, মেহের নিগার চৌধুরী, সেলিম আহমদ খান, কামাল আহমদ, হেলাল খান, মোয়াজ্জেম হোসেন সুনাম, তেরা মিয়া, সিরাজুল ইসলাম তসলু, সেবুল ইসলাম, আবদুল রশীদ বাবুল,আব্দুল আলীম ফয়সল, এ টি এম কবির, এম এ আলী সহ আরও অনেকে। মাহফিলে দোয়া পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ জিলু খান।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন ফয়জুর রহমান ,মাশুক ইবনে আনিস, লুৎফুর রহমান সায়াদ, সুহেল চৌধুরী, শাহরুখ আলী এস এম সুজন, মশিউর রহমান মসনু, আহমদ ফখর কামাল, জামাল আহমদ খান, জাহাঙ্গীর খান, ব্যারিস্টার লুৎফুর রহমান, দেলোয়ার হোসেন লিটন, মোহাম্মদ সেলিম, এম এ কুদ্দুস প্রমুখ।
সংবর্ধিত অতিথির বক্তব্যে হাবিবুর রহমান হাবিব এমপি নান্দনিক দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ গড়ার প্রত্যয় নিয়ে তাঁর পরিকল্পনা ও বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের বর্ণনা তুলে ধরে সকলের সহযোগিতা কামনা করেন।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন