editor

প্রকাশিত: 11:28 AM, March 24, 2024

অনিরাপদ শিশু খাদ্যে সয়লাভ বাজার

অনিরাপদ শিশু খাদ্যে সয়লাভ বাজার

মহি উদ্দিন, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়ার প্রত্যন্ত অঞ্চলে অনিরাপদ শিশু খাদ্যে সয়লাভ বাজার। শিশু খাদ্য উৎপাদনকারী বেশ কয়েকটি কোম্পানি এসব খাবার প্রত্যন্ত অঞ্চল লক্ষ্য করে গ্রামের বাজারে ছড়িয়ে দিচ্ছে। অনুমোদনহীন এসব শিশু খাদ্য নিয়মিত খাচ্ছে শিশুরা। ফলে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। গ্রামের বাজারে ভোক্তা অধিকারের নজর কম থাকায় এসব খাবার সহজেই উৎপাদনকারীরা বিক্রি করতে পারছে। তাছাড়া এসব খাবারের স্বাদ বাড়াতে অতিরিক্ত চিনি, বিট লবণ ও শুকনা মরিছের গুড়া ব্যবহার করা হচ্ছে।

সরেজমিনে কুলাউড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ঘুরে দেখা যায় বিভিন্ন গ্রামের দোকানে এসব অনিরাপদ শিশু খাদ্য বিক্রি করা হচ্ছে। প্রাথমিক বিদ্যালয় ও মাদরাসা শিক্ষার্থীরা এসব খাবার হরহামেশা কিনে খাচ্ছে। খাবারের স্বাদ বাড়াতে অতিরিক্ত মাত্রায় বিট লবণ ব্যবহার করায় এসব খাবার শিশুদের নিকট বেশ জনপ্রিয়। এসব শিশু খাদ্যে বিএসটিআইয়ের কোনো অনুমোদন নেই। উৎপাদনকারীরা দোকানদারদের বেশি লাভ দিয়ে এসব খাবার বিক্রি করে।

গুড়া মরিছের প্রলেপ উপরে দিয়ে চিপস বিক্রি করে কালাম ফুড প্রেডাক্টস নামে একটি প্রতিষ্ঠান। প্যাকেটের গায়ে এই প্রতিষ্ঠানের ঠিকানা হবিগঞ্জের লাখাই দেওয়া হয়েছে। কোয়ালিটি ডুরিমন নামে একটি কোম্পানি ‘মিজলী’ নাম দিয়ে ভুট্টা বিক্রি করে। অতিরিক্ত চিনি ব্যবহার করে এ খাবারের স্বাদ বৃদ্ধি করা হয়েছে। শিশুদের আকর্ষণ বাড়াতে ছোট প্লাষ্টিকের বলের ভেতরে বরইয়ের বিচি গুড়া করে বিক্রি করা হয়। খাবারে স্বাদ বাড়াতে ব্যবহার করা হয় শুকনা মরিচের গুড়া। অনিরাপদ খাবার বিক্রির আরেক কৌশল লটারি। শিশুদের আকর্ষণ বাড়াতে খাবারের সাথে লটারি রাখা হয়। তৃষা আচার নামে এক উৎপাদনকারী আকর্ষনীয় প্লাস্টিকের কাপে মানহীন আচার বিক্রি করে। এসব আচার লটারির লোভে শিশুরা ক্রয় করে থাকে। লটারি হিসেবে বেলুন, প্লেট, নগদ অর্থ, বাটিসহ আকর্ষণীয় সামগ্রী রাখা হয়।

এছাড়াও গ্রামে ফেরি করে বিক্রি হয় হাত দিয়ে তৈরি চিপস। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এসব চিপসে সয়লাভ গ্রামের প্রায় প্রতিটি ঘর। এসব খাদ্য বাজারজাতকরণে সংশ্লিষ্ট কতৃপক্ষের কোনো অনুমোদন নেই।

হায়দরগঞ্জ মাদ্রাসার ২য় শ্রেণির শিক্ষার্থী রাফি বলেন, প্লাস্টিকের বলের আচার আমি প্রতিদিন খাই। আমার কাছে খুবই স্বাদ লাগে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, কোম্পনীর লোকেরা এগুলি আমাদের দিয়ে থাকে। এসব খাবারে শিশুদের চাহিদা বেশি থাকে।

খাবার উৎপাদনকারী এসব প্রতিষ্ঠানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তারা ট্রেড লাইসেন্স দিয়ে খাদ্যসামগ্রী বিক্রি করার কথা জানান। নাম প্রকাশে অনিচ্চুক তৃষা আচারের ম্যানেজার জানান, আমাদের শুধু ট্রেড লাইসেন্স আছে। তা দিয়ে আমারা ব্যবসা পরিচালনা করছি। এসব খাবার বাজারজাতে বিএসটিআইয়ের অনুমোধন প্রয়োজন নেই বলে মন্তব্য করেন তিনি।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ফেরদৌস আক্তার জানান, অনিরাপদ শিশু খাদ্যের প্রভাব খুবই মারাত্মক হতে পারে। সাময়িক এসব খাবারের স্বাদ পাওয়া গেলেও ভবিষ্যতে এর প্রভাব পড়তে পারে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো.শফিকুল ইসলাম জানান, অনুমোদনহীন যে কোন ভেজাল খাদ্য নিষিদ্ধ। অনিরাপদ শিশু খাদ্য বিক্রির বিরুদ্ধে আভিযান পরিচালনা করা হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে