editor
প্রকাশিত: 3:41 PM, March 24, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ফের ভারতের ত্রিপুরায় বাংলাদেশি নাগরিক আটক। আগরতলা রেলস্টেশন থেকে ৭ বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। সীমান্ত এলাকায় বিএসএফ জওয়ানদের কঠোর নজরদারি চালানো সত্ত্বেও কিভাবে অনুপ্রবেশ ঘটে এনিয়ে জোর চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে।
শনিবার (২৩ মার্চ) কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দিয়ে আগরতলা থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার চেষ্টা করছিল ৭ জন বাংলাদেশি। তাদের মধ্যে ২জন মহিলার ছদ্মবেশে রওয়ানা হয়েছিল। কিন্তু পুলিশের নিয়মিত তল্লাশির তাদের দেখে সন্দেহ হয়। তারপর তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তারা সীমান্ত ডিঙিয়ে এদিন ত্রিপুরায় প্রবেশ করেছে। তাদের সঙ্গে একটি ১০ মাসের একটি শিশু সন্তান ও রয়েছে।
ধৃতদের নাম ইয়ামিন হাওলাদার (৪৪), মোহাম্মদ হোসেন (২০) শুকুর আলি হাওলাদার(১৯) ফারজেনা আক্তার (২০), রুমি বেগম (২১) এবং নয়ন হোসেন (২৫)। তাদের আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন