editor
প্রকাশিত: 5:57 PM, March 24, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল ৩ জনের।
শনিবার (২৩ মার্চ) গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের মালদহের ইংরেজবাজার থানার যদুপুর ১ গ্রাম পঞ্চায়েতের পুলিশ সুপার অফিস সংলগ্ন বাইপাস রোড এলাকায়। নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাংকারের পিছনে ধাক্কা মেরে দুমড়ে মুচড়ে যায় চার চাকা গাড়ি। যাত্রীদের সকলেই মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে প্রকাশ, মৃতদের নাম লিয়াকত শেখ (৩৪), একরাম শেখ (৬১), এবং সঞ্জয় মন্ডল (৩৩)। এদের বাড়ি মােথাবাড়ি থানার বিরামপুর, গঙ্গাপ্রসাদ এবং রথবাড়ি এলাকায়। পুলিশ জানিয়েছে, মোথাবাড়ি থেকে পুরাতন মালদহের দিকে কাজে যাচ্ছিলেন ৩ জন।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, নিয়ন্ত্রণ হারিয়ে একটি চারচাকা গাড়ি ধাক্কা মারে গ্যাসের ট্যাংকের পিছনে। আর তাতেই ঘটনাস্থলে মৃত্যু হয় ৩ জনের। ওই চারচাকার গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার পর লরি ফেলে পালিয়ে যায় চালক। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ছুটে এসে গাড়ির যাত্রীদের উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ৩ জনকেই মৃত বলে ঘোষণা করেন। পরে ইংরেজবাজার থানার পুলিশ লরিটিকে আটক করে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন