editor

প্রকাশিত: 5:35 PM, March 25, 2024

কুলাউড়ায় রেলের লিজভুক্ত জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা

কুলাউড়ায় রেলের লিজভুক্ত জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল ইউনিয়নে রেলওয়ের জমি জোরপূর্বক দখল করে ব্যক্তিগত রাস্তা তৈরি করার চেষ্টায় লিপ্ত রয়েছেন স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি। অথচ ১৯৭৯ সালে রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে ১৭ শতক জমি লিজ নেন বরমচাল ইউনিয়নের নন্দনগর গ্রামের বাসিন্দা নিজাম উদ্দিন আহমদ তালুকদারের ছেলে সফিক উদ্দিন আহমদ তালুকদার। কিন্তু ওই জমি দখল করে জোরপূর্বক রাস্তা তৈরি করতে চান একই এলাকার বাসিন্দা মৃত ছমেদ মিয়ার ছেলে সিরাজুল ইসলাম। সম্প্রতি মাটি ফেলে এ জমি দখল করে রাস্তার কাজ চালিয়ে যাচ্ছেন সিরাজুল ইসলাম। এতে লিজগ্রহিতা সফিক উদ্দিনের উত্তরসূরিরা বাঁধা দিলে তা কর্ণপাত না করে তাদের উল্টো গুম ও প্রাণনাশের হুমকিও দেয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, রেলওয়ে শুধুমাত্র কৃষিভিত্তিক জমি লিজ দেয়া হয়। কৃষি লিজ নিয়ে শুধুমাত্র কৃষি আবাদ করতে পারবেন। শ্রেণী পরিবর্তন করে কেউ রাস্তা, বিপনী বিতান, পাকা কোন স্থাপনা, মার্কেট নির্মাণ বা দেয়াল দিয়ে দখলে নেওয়ার কোন সুযোগ নেই। এগুলো করে থাকলে সবই অবৈধ দখলদার হিসেবে গণ্য হবেন। সেই ক্ষেত্রে আখাউড়া-সিলেট রেল সড়কের বরমচাল ইউনিয়নের নন্দনগর (ইসলামাবাদ) এলাকায় রেলের ১৭ শতক জমি কৃষি লিজ নেন বরমচাল ইউনিয়নের নন্দনগর গ্রামের বাসিন্দা নিজাম উদ্দিনের ছেলে মোঃ সফিক উদ্দিন।

সরেজমিনে ওই এলাকায় গিয়ে দেখা যায়, বরমচাল ইউনিয়নের নন্দনগর এলাকায় সিরাজুল ইসলাম রেলওয়ে থেকে কোন প্রকার অনুমতি না নিয়ে অন্যর লিজকৃত জমি দখল করে জোরপূর্বক রাস্তা নির্মাণ করছেন।

সফিক উদ্দিন আহমদ তালুকদারের ছেলে মনির উদ্দিন ও বদর উদ্দিন বলেন, আমাদের বাড়ির সামনে রেলওয়ের ১৭ শতক জমি ১৯৭৯ সালে আমার পিতা লিজ নেন। আমরা দীর্ঘদিন থেকে ওই জমিতে কৃষি আবাদ করে আসছি। নিয়মমত সরকারী সকল খাজনাও পরিশোধ করে আসছি। কিন্তু আমাদের প্রতিবেশী সিরাজুল ইসলাম জোরপূর্বক রেলের ওই লিজভুক্ত জমি দখল করতে চায়। সম্প্রতি সিরাজুল ইসলাম তার ক্যাডার বাহিনী দিয়ে ওই জমি দখল করে তাদের ব্যক্তিগত রাস্তা তৈরির কাজ চালিয়ে যান। আমরা বাঁধা দিলে উল্টো আমাদেরকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। এতে আমরা খুবই আতংকের মধ্যে আছি।

অভিযুক্ত সিরাজুল ইসলাম বলেন, রেলের জমিতে আমি কোন রাস্তা তৈরি করিনি। মাটি কেটে রেখেছি আমার বাড়িতে নেয়ার জন্য।

বাংলাদেশ রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগের কুলাউড়ার ফিল্ড কানুনগো মোঃ ফারুক হোসেন বলেন, বিষয়টি আমাদের জানা নেই। তবে একজনের লিজভুক্ত জমিতে অন্য আরেকজন অবৈধভাবে রাস্তা তৈরি সম্পূর্ণ বেআইনি। ভুক্তভোগী লিখিত অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে