editor
প্রকাশিত: 8:18 PM, March 25, 2024
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ মার্চ) দুপুর ২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ সমিতির কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলার সভাপতিত্বে ও মো. জহিরুল ইসলাম রিপন এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আজিজুর রহমান। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. রফিকুল হক।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে দেশ-মাতৃকার জন্য স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বীর বাঙালিরা। মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর মুক্তিযোদ্ধার প্রাণপণ লড়াই ও আত্মত্যাগ এবং অসংখ্য মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ পেয়েছে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র।
তিনি আরো বলেন, গত কয়েকদিন আগে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে দেহ ও চক্ষু দানকারী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবীন রাজনীতিবীদ কমরেড অমর চাঁদ দাস চিকিৎসারত অবস্থায় কতিপয় চিকিৎসক ও নার্স কর্তৃক মারধরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দূষীদের শাস্তির আওতায় আনার দাবি জানান।
সম্মানিত অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. রফিকুল হক বলেন, দেশের মানুষের স্বাধীনতার জন্য ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলাম আমরা দেশের রাখাল ছেলেরা। কিন্ত বর্তমানে ভূঁয়া মুক্তিযোদ্ধাদের কারণে প্রকৃত মুক্তিযোদ্ধারা অসম্মানিত হচ্ছেন। তাদেরকে চিহ্নিত করার জন্য সরকারের প্রতি আহবান জানান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সহ সভাপতি এডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী, এডভোকেট বিধু ভূষন ভট্টাচার্য্য, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট কাওছার মাহমুদ চৌধুরী, অ্যাডভোকেট ইফতিয়াক হোসেন মঞ্জু।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অ্যাডভোকেট এ এস এম মুবিনুল হক শাহীন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন