editor
প্রকাশিত: 3:35 PM, March 26, 2024
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে যারা জীবন দিয়ে দেশকে স্বাধীন করে গেছেন সেই বীর শহীদের প্রতি আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করে আসছে সড়ক ও জনপথ। সড়ক জনপথ অধিদপ্তর সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ফজলে রব্বে বলেন, স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যেতে হবে। বাংলাদেশ আজ উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। বাংলাদেশকে বিশ্বের দরবারে উচ্চাসনে অধিষ্ঠিত করাই হবে আজকের দিনের শপথ।
তিনি আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে জাগ্রত করে রাখতে শিশু, কিশোর এবং তরুণদেরকে বীর মুক্তিযোদ্ধাদের সঠিক ইতিহাস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সম্পর্কে জানতে হবে। তবেই বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্ন ও বঙ্গবন্ধুর আদর্শের প্রতি প্রকৃত সম্মান প্রদর্শন করতে পারব।
মঙ্গলবার (২৬ মার্চ) বেলা ২ টায় সিলেট নগরীর তোপখানাস্থ সিলেট জোনের সভাকক্ষে সিলেট সড়ক জোনের আয়োজনে ৫৪ তম স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সিলেট সওজের নির্বাহী প্রকৌশলী আমির হোসেনের সভাপতিত্বে ও সিলেট জোনের সহকারী প্রকৌশলী খন্দকার আনিসুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও জনপদের সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. ফজলে রব্বে।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সিলেট সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান উদ্দিন আহমেদ, ফেরি বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল আউয়াল, বিশ্বনাথ সড়ক উপ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মাহমুদুল হাসান, সিলেট সড়ক উপ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন।
আরো উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ অধিদপ্তর সিলেট জোন এর অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয়ের উপ সহকারী প্রকৌশলী আরিফ হোসাইন, কর্মচারী ঝুমুর চৌধুরী, জাকির হোসেন, খায়রুল বাশার, মোসলেহ উদ্দিন, বেলায়েত হোসেন ভূঁইয়া, রায়হান আহমদ রাকিব, নাজমুল ইসলাম, কামরুল ইসলাম, ময়না মিয়া, শফিকুল ইসলাম, রোকন মিয়া, বাচ্চু মিয়া, মনু মিয়া ও সুজিৎ কুমার দাসসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠান শেষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ দেশ ও জাতীর অগ্রগতি কামনা করে দোয়া পরিচালনা করেন তোপখানা জামে মসজিদের পেশ ঈমাম হাফেজ মোহাম্মদ আব্দুল ওয়াহিদ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন