editor
প্রকাশিত: 3:35 PM, March 27, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ভারতের ছত্তিশগড়ের বীজাপুরে এনকাউন্টারে নিহত ৬ মাওবাদী। নিহতদের মধ্যে ২ জন মহিলা মাওবাদী ও রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তেলপেরু নদীর ধারের জঙ্গলে মাওবাদীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। বস্তার জেলার ইন্সপেক্টর জেনারেল জানিয়েছেন, বেশকিছু দিন ধরেই তাঁরা মাওবাদীদের বিরুদ্ধে অপারেশন চালাচ্ছিল। ডিআরজি, সিআরপিএফ এবং কোবরা বাহিনী একযোগে এদিনের অপারেশনে যোগ দেয়। প্রথমে মাওবাদীদের ঘিরে ফেলা হয়।
এরপর তাঁদের আত্মসমর্পণ করতে বলে পুলিশ। সেই শর্তে রাজি না হলে শুরু হয় গুলির লড়াই। ৬ মাওবাদী এই এনকাউন্টারের ফলে নিহত হন। এদের মধ্যে ২ জন মহিলা। তাঁদের কাছ থেকে প্রচুর অস্ত্র, বিস্ফোরণ উদ্ধার করা হয়েছে। মাওবাদীদের এখনও শনাক্ত করা না হলেও চেষ্টা করছে পুলিশ। এনকাউন্টারের ফলে বেশ কয়েকজন মাওবাদী আহত হয়েছে বলে জানা গেছে। তাঁদের খোঁজে জঙ্গলে তল্লাশি অভিযান চলছে। লোকসভা নির্বাচনের প্রথম দফাতেই এখানে ভোট রয়েছে। তার আগে মাওবাদীদের আনাগোনা বাড়তি চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনের কপালে।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন