editor
প্রকাশিত: 11:57 AM, March 28, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: উত্তরবঙ্গের খড়িবাড়ির ভারত নেপাল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের আগে এসএসবি’র হাতে গ্রেফতার হল এক বাংলাদেশি এবং নেপালের এক নাগরিক। ধৃত ২ জনের নাম আলমগীর হোসেন (৩৪) বাংলাদেশের বাসিন্দা এবং অনুপ তামাং (৩২) নেপালের কাকরভিটার বাসিন্দা।
জানা যায়, মঙ্গলবার (২৬ মার্চ) নেপালের বাসিন্দা ওই ব্যক্তি বাংলাদেশি নাগরিককে নিয়ে অবৈধভাবে নেপাল থেকে ভারতের সীমান্ত পারাপারের চেষ্টা করছিল। সেই সময় এসএসবি’র ৪১ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানদের হাতে ধরা পড়ে ২ জন। তাদের জিজ্ঞাসাবাদ করলে আলমগীর হোসেন স্বীকার করে সে বাংলাদেশের বাসিন্দা। পাশাপাশি বাংলাদেশি নাগরিককে ভারতে প্রবেশে সহযোগিতা করার অভিযোগে নেপালের নাগরিককে ও গ্রেফতার করা হয়। এরপর ধৃতদের খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃত ২ জনকে বুধবার (২৭ মার্চ) শিলিগুড়ি আদালতে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্তে পুলিশ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন