editor
প্রকাশিত: 8:32 PM, March 28, 2024
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ পৌর শহরে ভারতীয় প্রায় ৬ হাজার কেজি চিনি ও একটি ট্রাকসহ (যশোর-ট,১১-৫২৩৬) পাঁচ চোরাকারবারিকে আটক করেছে বিশ্বনাথ থানা পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টায় বিশ্বনাথ পৌর শহরে জানাইয়া গেইট সংলগ্ন রাস্তা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার মাঝাইর গ্রামের রমজান আলীর ছেলে জিয়াউর রহমান (৩৫), তাহিরপুর থানার বাদাঘাট সোহালা গ্রামের মো. ফারুক মিয়ার ছেলে আসাদুর রহমান (২৮), একই গ্রামের সেলিম রেজার ছেলে ফাহিম রেজা (২৫), মো. রইছ মিয়ার ছেলে এস এম তুষার আহমদ রাজ (২৪), জামালগঞ্জ থানার শরীফপুর গ্রামের আব্দুল হেকিমের ছেলে নবী হোসেন (৩৫)।
পুলিশ সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৬টায় জানাইয়া গেইট সংলগ্ন রাস্তায় তল্লাশি চৌকি বসায় পুলিশ। এ সময় বিশ্বনাথ পৌর শহরে প্রবেশকালে যশোর-ট-১১-৫২৩৬ নম্বরের একটি ট্রাক তল্লাশি করে ভারতীয় অবৈধ চিনি পাওয়া যায়। তখন গাড়িসহ চিনি জব্দ করে পাঁচ চোরাকারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চোরাকারবারি সিন্ডিকেট চোরাইপথে ভারতীয় চিনি সহ বিভিন্ন বিদেশি পণ্য শুল্ক ফাঁকি দিয়ে দেশে এনে নিজ হেফাজতে রেখে বিক্রয় করে আসছে। মাঝেমধ্যে কিছু পণ্য ধরা পড়লেও অদৃশ্য কারণে সিংহভাগই রয়ে যায় ধরা ছোঁয়ার বাইরে।
বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইন চার্জ রমা প্রসাদ চক্রবর্তী বলেন, ১২০ বস্তা (প্রায় ৬ হাজার কেজি) চিনিসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হচ্ছে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়