editor
প্রকাশিত: 11:59 AM, March 31, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ফের ছাত্রী নিগ্রহের অভিযোগে উত্তপ্ত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। পরীক্ষায় ফেল করানোর ভয় দেখিয়ে হোয়াটসঅ্যাপে ছাত্রীদের অশালীন মেসেজ করার অভিযোগে ভাষা ভবনের এক অধ্যাপকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন ৩ ছাত্রী।
এ নিয়ে অভিযুক্ত অধ্যাপক আব্দুল্লা মোল্লার দাবি, অভিযোগের বিষয়ে তিনি কিছু জানেন না। যদি কোনও ছাত্র বা ছাত্রীকে মেসেজ করা হয়, তাহলে তা পড়াশোনা সংক্রান্ত বিষয়েই, অন্যকিছু নয়। বিশ্ব ভারতীর পার্সিয়ান, উর্দু এবং ইসলামিক স্টাডিজের অধ্যাপক আব্দুল্লা মোল্লার বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন এই বিভাগের ৩ ছাত্রী। ওই ৩ ছাত্রীর অভিযোগ, “পরীক্ষায় ফেল করানোর ভয় দেখিয়ে একাধিকবার, আমাদের শারীরিক ও মানসিক নির্যাতন করতেন ওই প্রফেসর। এমনকি আমাদের হোয়াটসঅ্যাপে বিভিন্ন অশ্লীল মেসেজ ও পাঠাতেন। আমরা খুব আতংকিত হয়ে আছি। আমরা শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেছি।” অভিযোগের সঙ্গে তথ্য হিসেবে ওই অধ্যাপকের সঙ্গে ছাত্রীদের হোয়াটসঅ্যাপ চ্যাট থানায় জমা দিয়েছেন তাঁরা। এসব চ্যাট প্রকাশ্যে আসায় অধ্যাপকের বিরুদ্ধে রীতিমতো ক্ষুব্ধ ভাষা ভবনের অন্যান্য ছাত্রছাত্রীরা।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন