editor
প্রকাশিত: 11:39 AM, April 10, 2024
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় ১০০বোতল মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৯ এপ্রিল) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মির্দারপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মির্দারপাড়া গ্রামের মৃত আবুল হাসেমের পুত্র মো.মানিক মিয়া (৩৯) ও কিরণপাড়া গ্রামের মনা মিয়ার পুত্র মো.রানা মিয়া (২৪)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল পৌনে ৬টার দিকে দোয়ারাবাজারের মির্দারপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে মানিক মিয়া ও রানা মিয়ার কাছ থেকে ৭ বোতল এসি ব্ল্যাক মদ, ৪৬ বোতল ম্যাগডুয়েলস মদ ও ৪৭ বোতল অফিসার চয়েস ভারতীয় তৈরী আমদানী নিষিদ্ধ মদ উদ্ধার করে মদ জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বদরুল হাসান সত্যতা নিশ্চিত করে জানান, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতারকৃত মাদক কারবারিরদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের সুনামগঞ্জ আদালত প্রেরণ করা হয়েছে। মাদকের বিরোদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়