editor

প্রকাশিত: 10:59 AM, January 24, 2023

রাতের আঁধারে মুক্তিযোদ্ধার স্ত্রীর ঘর ‘ভাঙচুর’

রাতের আঁধারে মুক্তিযোদ্ধার স্ত্রীর ঘর ‘ভাঙচুর’

ডিএসএস ডেস্ক :: সিলেট মহানগরে রাতের আঁধারে একজন বীর মুক্তিযোদ্ধার স্ত্রীর টিনশেড একটি ঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৩ জানুয়ারি) রাত ১০টার দিকে মহানগরের বনকলাপাড়ায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। এ ঘটনায় মুক্তিযোদ্ধার স্ত্রী বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মহানগরের এয়ারপোর্ট থানাধীন বনকলাপাড়া এলাকার চৌরাশিগলির ৮৪/৯-এ নং বাসার মৃত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ তসির আহমদের স্ত্রী শাহেনা বেগম ২০১৯ সালে ওই এলাকায় ৩ শতক জায়গা ক্রয় করেন। পরে সেখানে টিনশেড একটি ঘর নির্মাণ করে একজন মহিলাকে ভাড়া দেন। কিন্তু স্থানীয় আশরাফুল আলম খান নামের প্রভাবশালী এক ব্যক্তি সেই ৩ শতকে তার অংশ রয়েছে বলে কিছুদিন পর পরই জবরদখলের চেষ্টা চালান। এ বিষয়ে আদালতে মামলা চলমান। সর্বশেষ আদালত সেই জায়গার উপর স্থিতাবস্থা জারি করেন।

এরই মাঝে সোমবার রাত ১০টার দিকে আশরাফুল আলম খান ১০/১৫ জন লোক নিয়ে এ ঘর ভঙচুর করেন বলে শাহেনা বেগমের ছেলে সুমন আহমদ অভিযোগ করেন।

তবে অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন আশরাফুল আলম খান। তিনি বলেন, এখানে আমার ২৪ শতক রয়েছে। ক্রয়সূত্রে আমি এবং আমার স্ত্রী মালিক। কিন্তু ওই শাহেনা বেগমের ছেলে ও তার সহযোগিরা আমার কাছে চাঁদা দাবি করেছে। তারা ওই জায়গার কোনো মালিকই নন। চাঁদা দেইনি বলেই এমন মিথ্যা ঘটনা সাজিয়ে আমাকে ফাঁসাতে চাচ্ছে। তাদের বিরুদ্ধে আমি ইতিপূর্বে একটি চাঁদাবাজি মামলাও করেছি।

তিনি বলেন, যে সময় তারা ভাঙচুরের কথা বলছে সে সময় আমি একটি কাজে এয়ারপোর্ট থানায় অবস্থান করছিলাম। একজন পুলিশ সদস্য এর সাক্ষীও আছেন।

এ বিষয়ে ঘটনাস্থল পরিদর্শনকারী এয়ারপোর্ট থানার এস.আই সোলাইমান আহমদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তবে আমরা গিয়ে ওখানে কাউকে পাইনি। অভিযোগকারী সুমন বলেছেন- তাদের ঘর ভাঙচুর করা হয়েছে।

এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এস.আই সোলাইমান।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর