editor
প্রকাশিত: 8:06 PM, April 15, 2024
জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা :: মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে ১৭ জম প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তন্মোধ্যে উপজেলা চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলা চেয়ারম্যান পদে মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান, বর্তমান চেয়ারম্যান নেদারল্যান্ড প্রবাসী বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, আমেরিকা প্রবাসী মোহাম্মদ নাসির উদ্দিন, তার ভাই আমেরিকা প্রবাসী কবির উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কিশোর রায় চৌধুরী মনি, বর্তমান ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাশ ও পশ্চিম জুড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আলী হোসেন মনোনয়ন জমা দিয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাতারা হলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শেখরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ জুড়ী উপজেলা সভাপতি মোহাম্মদ আব্দুস শহীদ, মোহাম্মদ মোয়াজ জাকারিয়া শিবলু, মোহাম্মদ শামীম আহমেদ, উপজেলা যুবলীগের সহ-সাধারণ সম্পাদক জুয়েল আহমদ ও রুবেল আহমদ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আজিবুন খানম, বর্তমান মািহলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্ম্মা ও শিল্পী বেগম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উল্লেখ্য যে, জামায়াত প্রার্থী মাও: আব্দুর রহমান তাদের দলীয় কেন্দ্রীয় নির্দেশে এ নির্বাচন অংশ গ্রহন করবেন না বলে রবিবার (১৪ এপ্রিল) জানিয়েছেন। তিনি কয়েক দিন আগে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। এখন তা প্রত্যাহার করে নিবেন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে