editor
প্রকাশিত: 10:40 AM, April 16, 2024
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজার জেলার পাঁচটি উপজেলায় বিভিন্ন পদে প্রার্থী ঘোষণা করেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। এবার এসব প্রার্থী আসন্ন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছেন।
দুটি উপজেলায় চেয়ারম্যান, তিনটিতে ভাইস চেয়াম্যান পদপ্রার্থী হিসেবে প্রচার চালালেও মনোনয়ন ফরম জমা দেওয়ার আগমুহূর্তে সরে দাঁড়ালেন তারা।
জানা যায়, রোববার (১৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তা দিয়ে বিভিন্ন উপজেলার প্রার্থীরা আসন্ন উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
আসন্ন নির্বাচনে মৌলভীবাজার জেলায় জামায়াতের প্রার্থীরা হলেন- বড়লেখা উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আমির মো. এমাদুল ইসলাম, জুড়ী উপজেলায় চেয়ারম্যান পদে জেলার ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুর রহমান, কুলাউড়া উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে রাজানুর রহিম ইফতেখার, রাজনগর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আমির আবুর রাইয়ান শাহীন ও মৌলভীবাজার সদর উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে দেওয়ান শরীফা ইসলাম চৌধুরী।
বড়লেখা উপজেলা আমির মো. এমাদুল ইসলাম বলেন, কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। উপজেলা উন্নয়ন ফোরামের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে চেয়ারম্যান পদে প্রচারে অংশ নিয়েছিলাম। প্রচারের সময় সবার সহযোগিতা ও ভালোবাসা পেয়েছি। কেউ কোনো ধরনের চাপ প্রয়োগ করেনি।
ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় এমাদুল ইসলাম বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। নির্বাচনী প্রচারের সময় আমি দলমত নির্বিশেষে সবার আন্তরিক সহযোগিতা ও ভালোবাসা পেয়েছি। সেজন্য আমি সবার নিকট চির কৃতজ্ঞ। আমি অতীতে সবার পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।
মৌলভীবাজার জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুর রহমান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করে জানান, সংগঠনের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত।
ঘোষিত তপশিল অনুযায়ী, প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন ১৫ এপ্রিল সোমবার। মনোনয়ন ফরম যাচাই-বাছাই হবে ১৭ এপ্রিল। মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, আর ভোটগ্রহণ ৮ মে। আর দ্বিতীয় ধাপের নির্বাচন ২১ মে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে