editor
প্রকাশিত: 4:59 PM, April 16, 2024
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টি ও বজ্রপাতে গত কয়েকদিনে অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এখন গম কাটার মৌসুম। মাঠে গম কাটার সময় বেশ কয়েকজন কৃষক বজ্রপাতে মারা গেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ভারি বৃষ্টিতে সৃষ্ট বানে বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ এবং পরিবহন নেটওয়ার্ক বিঘ্নিত হচ্ছে বলেও জানিয়েছে বিবিসি।
বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে বিশ্বের যে কয়টি দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান তার একটি।
২০২২ সালে দেশটির এক-তৃতীয়াংশ বন্যার পানিতে ডুবে গিয়েছিল। দীর্ঘ সময় ধরে স্থায়ী হওয়া ওই বন্যায় ১৭শ’র বেশি মানুষ প্রাণ হারায়। আহত হয় কয়েক হাজার। বন্যায় ক্ষতিগ্রস্ত হয় লাখ লাখ মানুষ। বন্যার কারণে কয়েক মাস ধরে সেখানে বিশুদ্ধ পানির অভাব ছিল।
আগামী কয়েক দিনে আরও ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে পাকিস্তানের প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। বলেছে, ভারি বৃষ্টির কারণে ভূমিধস এবং বানও দেখা দিতে পারে।
গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত পাকিস্তানের সর্বোচ্চ জনবহুল প্রদেশ পাঞ্জাবে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। সেখানে বজ্রপাতেই মারা গেছেন ২১ জন। বালুচিস্তান প্রদেশে মারা গেছেন আটজন। সেখানে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় সরকার। সোম ও মঙ্গলবার প্রদেশে সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
বেলুচিস্তানের উপকূলবর্তী শহর পাসনির বেশিরভাগ এলাকা বন্যার পানিতে ডুবে গেছে। পৌর কর্মকর্তা নূর আহমেদ কালমাতি বলেন, পাসনিকে দেখে মনে হচ্ছে সেটি বিশাল বড় একটি হ্রদ। বানে শহরের আবাসিক ও প্রধান বাণিজ্যিক এলাকা ডুবে গেছে।
পাকিস্তানের প্রতিবেশী আফগানিস্তানেও ভারি বর্ষণ হচ্ছে। সেখানে অন্তত ৩৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন