editor
প্রকাশিত: 11:15 AM, April 17, 2024
জৈন্তাপুর প্রতিনিধি :: আসন্ন জৈন্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা থেকে সরে দাড়ানোর ঘোষনা দিয়েছেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা উত্তরের সেক্রেটারী আলহাজ্ব জয়নাল আবেদীন।
তিনি নির্বাচন থেকে সরে দাড়ালেও জৈন্তিয়ার মাটি ও মানুষের কল্যাণে আজীবন কাজ করে যাবেন বলে জানিয়েছেন ।
এই অঞ্চলেরর মানুষের মৌলিক অধিকার আদায়ের সংগ্রামে অতীতের মত আমি আগামী’র পথচলায় জনগনের পাশে আছি এবং থাকবে। মানুষের কল্যানে কাজ করাই আমার রাজনৈতিক জীবনের মুল লক্ষ্য।
ভবিষ্যতে নিরপেক্ষ নিবার্চন কমিশনের অধীনে দেশে নির্বাচনী পরিবেশ সুন্দর হলে বৃহত্তর পরিসরে জৈন্তিয়া এলাকার জনগনের সেবা করতে তিনি পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন।
মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে দরবস্ত উন্মুক্ত মঞ্চে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে তিনি দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও দলীয় সিদ্ধান্তের কথা বিবেচনা করে নিবার্চন থেকে সরে দাড়ানোর কথা জানান।
সংবাদ সম্মেলনে জয়নাল আবেদীন বলেন, বিগত ১০ বছর এই অঞ্চলের মানুষ আমাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করে জৈন্তাপুরের মাটি মানুষের সেবা করার সুযোগ দেওয়ায় তিনি উপজেলা বাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
একটি আলোকিত ও সমৃদ্ধ জনপদ বিনির্মানে তিনি ভবিষ্যতে জৈন্তাপুর গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ বাসীর সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য মো. হিফজুল্লাহ। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিগন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সমাজের সূধিজন উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে