editor

প্রকাশিত: 4:59 PM, April 17, 2024

সিলেটকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে চাই: মেয়র আনোয়ারুজ্জামান

স্মার্ট সিটি নির্মানে সিসিক, বিটিআরসি ও আইএসপিএবি’র মতবিনিময় সভা

সিলেটকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে চাই: মেয়র আনোয়ারুজ্জামান

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, ‘সিলেটকে একটি আদর্শ ও স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’ সিলেটকে প্রযুক্তি সম্পন্ন স্মার্ট সিটিতে রূপান্তর করতে নানামুখি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে বিটিআরসি ও আইএসপিএবি এর সাথে নিয়মিত আলোচনা করা হচ্ছে।

বুধবার (১৭ এপ্রিল) দুপুরে নগর ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মেয়র আরও বলেন, জাতিরজনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত ‘স্মার্ট বাংলাদেশ’ নির্মাণের জন্য সব থেকে গুরুত্বপুর্ণ আইটি। তথ্য প্রযুক্তির উপর নির্ভর করে আগামীর স্মার্ট বাংলাদেশ নির্মিত হবে। প্রযুক্তির ক্ষেত্রে সিলেটকে উপযুক্ত নগরী হিসেবে নির্মাণ করা হবে এবং এক্ষেত্রেও আমরা সফল হবো।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছে বলেই বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। জাতির পিতার রেখে যাওয়া স্বল্পোন্নত দেশকে তিনি উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছেন এবং এই মর্যাদাকে আমরা ধরে রেখেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আগামীর বাংলাদেশ হবে ২০৪১ সালের উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ।

এসময় উপস্থিত ছিলেন, বিটিআরসির ডাইরেক্টর জেনারেল ব্রিগেডিয়ার মো. খালিলুর রহমান, এনডিসি, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ইফতেখার আহমদ চৌধুরী, নির্বাহী প্রকৌশলী নুর আজিজুর রহমান, আইএসপিএবি এর সহ সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, নাইসুজ্জামান নাইম, শাহ আহমেদ রকিবসহ সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট