editor
প্রকাশিত: 11:45 AM, April 20, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ভারতের বেঙ্গালুরুতে একই সময়ে জোড়া খুন। চোখের সামনে মেয়েকে কুপিয়ে খুন করে এক যুবক। এর জেরেই ঘাতক যুবককে পাথর দিয়ে মাথা থেঁতলে খুন করল মা। জোড়া খুনের আলাদা মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে প্রকাশ, বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকাল ৫ টায় ঘটনাটি ঘটেছে জয়ানগরে। ২৪ বছরের তরুণীর সঙ্গে ৪৪ বছরের ঘাতক যুবকের ৫ বছরের সম্পর্ক ছিল। কিন্তু সম্প্রতি সেই সম্পর্ক ভাঙতে চেয়েছিলেন তরুণী। তা ঘিরেই ২ জনের মধ্যে অশান্তি শুরু হয়।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) জয়ানগরে একটি পার্কে যুবকের সঙ্গে দেখা করতে যান তরুণী। যাওয়ার আগে মাকে সে ব্যাপারে জানিয়ে ও যান। তখনই মেয়ের পিছু নেন মা। পার্কের মধ্যে বাকবিতণ্ডার পরেই তরুণীকে অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে ওই যুবক। চোখের সামনে মেয়ের উপর হামলা হতে দেখেই তাঁকে বাঁচতে ছুটে যান মা। তখনই পাথর দিয়ে যুবকের মাথা থেঁতলে খুন করেন ওই মহিলা। দ্রুত তরুণীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তরুণীর মাকে জেরা শুরু করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার তদন্ত জারি রয়েছে।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন