editor
প্রকাশিত: 6:51 PM, April 20, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ভারতের ওড়িশায় মহানদীতে নৌকাডুবি। ঘটনায় নদীতে ডুবে মৃত্যু হল ৪ জনের।
শুক্রবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ঝাড়সুগুড়া জেলার রাঙালির সারদাঘাট এলাকায়। এই নৌকাডুবির ঘটনায় এখনও পর্যন্ত ৭ জন নিখোঁজ। নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল।
জানা যায়, শুক্রবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় বারগড় জেলার পাথারসেনি কুডায় একটি মন্দির দর্শন করে নৌকায় মহানদী পারাপার করছিলেন ৫৮ জন যাত্রী। সেই সময় হঠাৎ নৌকাটি অতিরিক্ত যাত্রী বহনের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। নৌকাডুবির খবর পেয়ে রাতেই দুর্ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। শুরু হয় তল্লাশি অভিযান। নদীতে উদ্ধারকার্যে হাত লাগায় স্থানীয় মৎস্যজীবীরা। তাঁরাই কয়েকজনকে উদ্ধার করেন। বাকিরা সাঁতরে পারে উঠলেও ডুবে মৃত্যু হয় ৪ জনের। তাঁদের দেহ উদ্ধার হয়েছে। এখনও পর্যন্ত খোঁজ নেই ৭ জনের।
অনুমান করা হচ্ছে, জলের স্রোতে ভেসে গিয়েছেন তাঁরা। শনিবার (২০ এপ্রিল ) সকাল থেকে ফের নদীতে শুরু হয় তল্লাশি। কিন্তু ৭ জনের খোঁজ মেলেনি এখনও। মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শোকপ্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা করেছেন তিনি।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন