editor

প্রকাশিত: 10:49 AM, April 21, 2024

সন্ত্রাস ও মাদক থেকে দূরে থাকলে আলোকিত মানুষ হওয়া সম্ভব

পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে নাদেল

সন্ত্রাস ও মাদক থেকে দূরে থাকলে আলোকিত মানুষ হওয়া সম্ভব

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, সমৃদ্ধ দেশ গঠনে শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত।

তিনি শনিবার (২০ এপ্রিল) কুলাউড়া পৌরসভা হলরুমে “কুলাউড়া পৌরসভা ২য় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৩” এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।

তিনি বলেন, শিক্ষার্থীরা দেশ ও জাতির কর্ণধার। শিক্ষার্থীদের বিজ্ঞান ভিত্তিক শিক্ষা দিতে হবে। শিক্ষার্থীদের আলোকিত করে গড়ে তুলতে পারলে দেশ আলোকিত হবে।

শফিউল আলম নাদেল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা আলোকিত মানুষ হয়ে দেশকে এগিয়ে নিতে হবে। সব মেধাবীই কিন্তু আলোকিত মানুষ হতে পারে না। আলোকিত মানুষ হতে হলে সন্ত্রাস ও মাদক থেকে দূরে থাকতে হবে। নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়তে পারলেই দেশ উন্নত হবে।”

নাদেল বলেন, শিক্ষার আলো সকল অন্ধকার ও অজ্ঞানতা দূর করে মানুষকে পরিপূর্ণতা দেয়। তিনি অন্বেষা’র মহতি উদ্যোগ নিঃসন্দেহে শিক্ষার্থীদের ভবিষ্যতে আরো কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

কুলাউড়া পৌরসভার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপঙ্কর ঘোষ, মেধাবৃত্তি পরীক্ষা কমিটির আহবায়ক সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, ভারপ্রাপ্ত কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইফতেখায়ের হোসেন ভুইঁয়া।

অন্যদের মাঝে বক্তব্য রাখেন কুলাউড়া নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল বাছিত চৌধুরী ও বর্তমান প্রধান শিক্ষক মো. আমির হোসেন, কুলাউড়া প্রেসক্লাবের সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্চু, আতাউর রহমান চৌধুরী ছোহেল প্রমুখ।

উল্লেখ্য, অনুষ্ঠানে এসএসসি/এইচএসসি পরীক্ষায় সকল বিষয়ে জিপিএ-৫ প্রাপ্ত ১০৫ জন ও পৌরসভার আয়োজনে দ্বিতীয় মেধাবৃত্তিতে ২ জন ট্যালেন্টপুলসহ মোট ৩৭ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও প্রশংসাপত্র প্রদান করা হয়। এছাড়াও দরীদ্র মেধাবী শিক্ষার্থীকে এককালীন বৃত্তি প্রদান করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে