editor
প্রকাশিত: 1:24 PM, April 21, 2024
এম এম সামছুল ইসলাম :: মৌলভীবাজারের জুড়ী উপজেলার নওয়াবাজার আহমদিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার (১৯৫৮-২০২২) প্রাক্তন শিক্ষার্থীদের ১ম পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নওয়াবাজার মাদরাসার প্রাক্তন ছাত্র ও শিক্ষক মাও: আকবর আলী (১ম অধিবেশন), অধ্যক্ষ মাও লিয়াকত আলী খানের (২য় অধিবেশন) সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র, কমলগঞ্জ সফাত আলী মাদরাসার বাংলা প্রভাষক আজিজ আহমদ কিবরিয়া ও মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাও: আমিনুল ইসলামের যৌথ সন্ঞ্চালনায় ও কারী মাও: আব্দুস সবুরের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শনিবার (২০ এপ্রিল) মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মুঈদ ফারুক।
বিশেষ অতিথিদের মধ্যে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক মাও : আব্দুল খালিক, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও : আব্দুস সালাম, সাবেক প্রভাষক আব্দুর রহমান,আমেরিকা প্রবাসী সাবেক শিক্ষক মাও: আব্দুল মতিন খান, সাবেক শিক্ষক এ কে এম শহিদুল্লাহ, , জুড়ী টি এন খানম সরকারি কলেজ অধ্যক্ষ ফরহাদ আহমদ, ফুলতলা শাহ নিমাত্রা (রহ:) কলেজ অধ্যক্ষ জহিরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন মঈজন, সাবেক চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ,সাবেক চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন, গোয়ালবাড়ী ইউ পি চেয়ারম্যান আব্দল কাউয়ুম , পূর্ব জুড়ী ইউ পি চেয়ারম্যান রুয়েল উদ্দিন, সাবেক শিক্ষক ও প্রাক্তন ছাত্র পারিষদের সভাপতি এড: মাও: আকদ্দছ আলী, মাদরাসা পরিচালনা পরিষদ সদস্য নাসির উদ্দিন আহমদ মিটু ও প্রভাষক মাও: জায়েদ খান।
প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে স্মৃতিচারণ করেন, মাওঃ আব্দুল কাউয়ুম, মাওঃ ইসহাক আলী, সাংবাদিক এম এম সামছুল ইসলাম, মাও: নজরুল ইসলাম,মাও: আলতাফ হোসেন ও শিক্ষার্থী বুশরা ইসলাম প্রমুখ।
পরিশেষে সকল শিক্ষক,কর্মচারী, গম্যমান্য ব্যক্তিদের ক্রেস্ট ও প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে (১৯৫৮-২০২২) ম্যাগাজিন ডাইরেক্টরি ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে