editor
প্রকাশিত: 4:55 PM, April 21, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ২ সন্তানকে খুন করে আত্মহত্যা করলেন বাবা। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় স্ত্রীকে। নৃশংস হত্যাকান্ডটি ঘটেছে ভারতের নয়াদিল্লির শশী গার্ডেনে।
পুলিশ সূত্রে প্রকাশ, শনিবার (২০ এপ্রিল) আবাসনের প্রতিবেশীরা একটি ঘর থেকে দুর্গন্ধ বের হতেই থানায় খবর দেন। শুক্রবার (১৯ এপ্রিল) থেকে সেটি বন্ধ ছিল।
শনিবার (২০ এপ্রিল) ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পুলিশ। একটি ঘর থেকে ৯ ও ১৫ বছরের ২ ভাইবোনের মৃতদেহ উদ্ধার করে। অন্য একটি ঘর থেকে ২ সন্তানের মাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এই তরুণী।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শুক্রবার (১৯ এপ্রিল) থেকে গৃহকর্তা নিখোঁজ ছিলেন। তার খোঁজ শুরু করে পুলিশ। শনিবার (২০ এপ্রিল) রাতে আনন্দ বিহারের কাছে রেল লাইনের উপর থেকে তাঁর মৃতদেহ পাওয়া যায়।
পুলিশের অনুমান, ২ সন্তানকে শ্বাসরোধ করে খুনের পর স্ত্রীকে ও মারতে চেয়েছিলেন যুবক। এরপর পালিয়ে গিয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন