editor
প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৪
শেখ মো শাহীন উদ্দীন :: হবিগঞ্জের মাধবপুরে সাপের কামড়ে মরিয়ম আক্তার রুবি (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার বহরা ইউনিয়নের আশ্রবপুর গ্রামের রুবেল মিয়া’র কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে ঘরের দরজার আড়াল থেকে খেলনা আনতে গেলে মরিয়ম আক্তার রুবিকে সাপে কামড় দেয়। সে তার বাবাকে বিষয়টি জানালে বাবা তার পা বেধে দেয়। কিছুক্ষণ পর সে অসুস্থ বোধ করলে পায়ের বাঁধন খোলে দেওয়া হয়। এর কিছুক্ষণ পর সে বেশি অসুস্থ হয়ে পরলে তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এএইচএম ইশতিয়াক মামুন সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটিকে সময়ক্ষেপণ করে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রকিবুল ইসলাম খান জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
6 সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাস সৌজন্য সাক্ষাৎ করেছেন বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের
8 সিলেট নগরীতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম আকস্মিক পরিদর্শন করেছেন সরকারের বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও
4 সিলেটের দক্ষিণ সুরমায় এইচ এম নুরুল হক-ওয়াহিদা মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র অসহায় সুবিদা বঞ্চিত
6 সিলেটকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
5 আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন উপলক্ষে সুনামগঞ্জে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের
4 বিদেশ থেকে অবৈধভাবে আনার সময় ১৪ বোতল মদসহ ধরা পড়েছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। শুধু মেহজাবীনই নন, এ
3 সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য কয়ছর এম আহমদ-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে
6 প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ