editor
প্রকাশিত: 4:36 PM, April 25, 2024
কয়েকদিনের তীব্র গরমে হবিগঞ্জ জেলায় ৩ জন দিনমজুরের মৃত্যু হয়েছে। জেলার মাধবপুর ও লাখাই উপজেলার বাসিন্দা তারা।
গত তিনদিনে হিট স্ট্রোকে তাদের মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্র বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।
মৃতরা হলেন- মাধবপুর উপজেলায় তালেবপুর গ্রামের সাঈম উদ্দিনের ছেলে রায়হান উদ্দিন (২২), একই উপজেলার কুলাইচর গ্রামের ফেরদৌস মিয়া (৫৫) ও লাখাই উপজেলার সিংহগ্রামের মৃত আজম আলীর ছেলে আওয়াল মিয়া (৪৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাধবপুর উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইক চালক রায়হান উদ্দিন মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে তীব্র গরমে অজ্ঞান হয়ে পড়েন। পরে আশপাশের লোকজন তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।
এর আগে লাখাই উপজেলার আওয়াল মিয়া গত সোমবার (২২ এপ্রিল) দুপুরে রাজধানীতে রিকশা চালানোর সময় তপ্ত রোধের মধ্যে ঢাকা মেডিকেল কলেজের সামনে হঠাৎ সড়কে লুটিয়ে পড়েন।
এ সময় তার রিকশায় দুজন যাত্রী ছিলেন। পরে আশপাশের পুলিশ সদস্যরা আওয়াল মিয়াকে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পরীক্ষা করে জানা যায় তিনি হিট স্ট্রোকে প্রাণ হারিয়েছেন। নিজ এলাকায় রিকশাচালক আওয়াল মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। এর আগে গত রোববার তীব্র গরমে মাধবপুর উপজেলার ফেরদৌস মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়।
উপজেলার কাশিমনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফজলুল হক জানান, রোববার দুপুরে ফেরদৌস মিয়া কাশিমনগর বাজারে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে মাধবপুর স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন