editor
প্রকাশিত: 6:36 PM, April 25, 2024
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ-দয়ারবাজার সড়কের কলাবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় আলীম উদ্দিন (২৪) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। নিহত আলীম উদ্দিন উত্তর রণীখাই ইউনিয়নের কামালবস্তি গ্রামের আলা উদ্দিনের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে পেট্রোল নেওয়ার জন্য দয়ারবাজার থেকে ভোলাগঞ্জের দিকে যাচ্ছিলেন আলীম উদ্দিন। কলাবাড়ি মাদ্রাসার পার্শবর্তী ব্রিজের কাছে যাওয়া মাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন আলীম উদ্দিন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ এসে ট্রাক্টর ও মোটরসাইকেল তাদের হেফাজতে নিয়ে যায়।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম দস্তগীর আহমেদ জানান, ট্রাক্টর ও মোটরসাইকেল দু’টি আমাদের হেফাজতে রয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ পোস্টমর্টেম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়