editor
প্রকাশিত: 8:28 PM, April 25, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ভয়াবহ অগ্নিকান্ড ভারতের পাটনায়। সিলিন্ডার ফেটে একটি হোটেলে আগুন লেগে যায়। সেখানে পুড়ে মৃত্যু হয়েছে অন্তত ৬ জনের। আরও ৩০ জন আহত হয়েছেন বলে খবর। আপাতত হোটেলের আগুন নেভানোর কাজ চলছে। ২০ জনকে নিরাপদে বের করেছেন উদ্ধারকারীরা। পুলিশ সূত্রে প্রকাশ, পাটনার রেলস্টেশনের কাছেই অবস্থিত ওই হোটেলটি।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১১ টায় আচমকাই দাউদাউ করে হোটেলটি জ্বলতে দেখা যায়। সঙ্গে সঙ্গেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই পুড়ে মৃত্যু হয় হোটেলে থাকা ৬ জনের। আহত হয়েছেন আরও ৩০ জন। তবে ২০ জনকে নিরাপদে বের করে আনা গিয়েছে বলে উদ্ধারকারীরা জানিয়েছেন। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি।
দমকল বিভাগের ডিজি শোভা ওহাটকর জানান, “প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সিলিন্ডার ফেটে গিয়েই আগুন ধরে গিয়েছে গোটা হোটেলে।”
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন