editor
প্রকাশিত: 11:34 AM, April 27, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ভারতের তেলেঙ্গানায় গত ২ দিনে আত্মঘাতী ৭ পড়ুয়া। জানা যায়, ইন্টারমিডিয়েট পরীক্ষায় অকৃতকার্য হতেই আত্মঘাতী হয়েছেন পড়ুয়ারা। এমনটাই দাবি পড়ুয়াদের পরিবারের সদস্যদের।
২৪ এপ্রিল তেলেঙ্গানার ইন্টারমিডিয়েট বোর্ডের প্রথম (একাদশ) এবং দ্বিতীয় বর্ষের (দ্বাদশ) পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। তারপর থেকেই রাজ্যের একাধিক জেলা থেকে পড়ুয়াদের আত্মহত্যার খবর সামনে আসছে। তার মধ্যে ২জন ছাত্রী ও রয়েছে। ওই ২ ছাত্রীর বাড়ি মহবুবাবাদ এলাকায় বলে জানা গেছে।
এছাড়া রাজ্যের পূর্বাঞ্চলীয় এলাকার ডেপুটি পুলিশ কমিশনার আর গিরিধর জানিয়েছেন, তাঁর এলাকায় প্রথমবর্ষের এক ছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটেছে। নাল্লাকুন্তা এলাকায় রেললাইনের ধারে এক তরুণের রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের অনুমান, পরীক্ষায় পাশ করতে না পেরেই ওই ছাত্র আত্মহত্যা করেছে। মনচেরিল এলাকাতেও ঘটেছে একই ঘটনা। ওই এলাকায় ৩ জন প্রথমবর্ষের ছাত্রের আত্মহত্যা করেছে বলে জানা গেছে। সব ঘটনারই তদন্ত শুরু করেছে পুলিশ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন