editor
প্রকাশিত: 12:01 PM, April 30, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ভারতের উত্তরবঙ্গের শিলিগুড়িতে বন্ধুর হাতেই খুন কিশোর। ঘটনায় উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। ইতিমধ্যেই অভিযুক্ত বন্ধুকে গ্রেফতার করেছে আমবাড়ি ফাঁড়ির পুলিশ।
জানা যায়, রবিবার (২৮ এপ্রিল ) মোবাইল গেম খেলা নিয়ে ২ বন্ধুর মধ্যে বচসা বাঁধে। আর এই বচসার জেরেই বন্ধুর হাতেই খুন হতে হয় রাহুল দাসকে। ঘটনার তদন্তে নেমে রবিবার (২৮ এপ্রিল) রাতেই অভিযুক্ত নাবালক বন্ধুকে গ্রেফতার করেছে আমবাড়ি ফাঁড়ির পুলিশ। ধৃতকে সোমবার (২৯ এপ্রিল) জুভেনাইল কোর্টে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, শিলিগুড়ি সংলগ্ন হাতিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা রাহুল দাসকে রবিবার (২৮ এপ্রিল ) বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার বন্ধুরা। বিকেলে তার মা ফিরে এসে দেখেন রাহুল বাড়িতে নেই। এরপরই বিভিন্ন জায়গায় খোঁজখুঁজি শুরু করেন তিনি। অনেক খোঁজাখুঁজির পর হাতিয়াডাঙ্গা এলাকার নদীর ধারে একটি মন্দিরের পেছনে রক্তাক্ত অবস্থায় কিশোরের দেহ উদ্ধার হয়। খবর পেয়ে আশিঘর ফাঁড়ি এবং আমবাড়ি ফাঁড়ির পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। ছেলেকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন মৃতের মা। ঘটনার তদন্তে নেমে এদিন রাতেই অভিযুক্ত বন্ধুকে গ্রেফতার করে আমবাড়ি ফাঁড়ির পুলিশ। গোটা ঘটনার তদন্তে পুলিশ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন