editor
প্রকাশিত: 5:28 PM, May 3, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: গভীর রাতে হাতির হানায় মৃত্যু হল ১ যুবকের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২ মে) গভীর রাতে ভারতের উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার মাল মহকুমার মেটেলি ব্লকের চালসা সংলগ্ন মহাবাড়ি বস্তিতে।
জানা যায়, বাড়িতে রাতে ঘুমিয়ে ছিলেন মংরি ওঁরাও (৪০)। সেই সময় পাশ্ববর্তী চাপড়ামারির জঙ্গল থেকে একটি বুনো হাতি খাবারের খোঁজে বেরিয়ে মহাবাড়ি বস্তিতে হানা দেয়। হাতির ঘর ভাঙার শব্দে মংরি ওঁরাও এর ঘুম ভেঙে গেলে তিনি প্রাণ বাঁচাতে ঘর থেকে পালানোর চেষ্টা করেন। কিন্তু ঘরের বাইরে বেরোতেই তিনি হাতির মুখোমুখি পড়ে যান। হাতিটি মংরিকে শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এদিকে, গ্রামে হাতি ঢোকার খবর পেতেই স্থানীয়রা বেরিয়ে আসেন। এরপর হাতিটি ফের জঙ্গলে ফিরে যায়। ঘটনার খবর পেয়ে বন দপ্তরের কর্মী ও মেটেলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
শুক্রবার (৩ মে) সকালে বন সুরক্ষা কমিটির সদস্য ও স্থানীয় পঞ্চায়েত সদস্যরা মৃতের বাড়িতে যান।
বনদপ্তর সূত্রে খবর, মৃতের পরিবারকে আইন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়