editor
প্রকাশিত: 2:29 PM, May 6, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: আসামের বরপেটা জেলায় বজ্রপাতে নিহত হয়েছেন এক মহিলা এবং তাঁর কন্যা।
ঘটনাটি ঘটেছে রবিবার (৫ মে) দুপুরে। ঘটনায় পরিবারের আরেক সদস্য আহত হয়েছেন। তাঁকে সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মহিলার নাম মোমিরুল নেসা (৬০) ও তাঁর কন্যা জ্যোৎস্না খাতুন (২০)।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন দুপুরে তাঁরা নিজেদের বাড়িতেই ছিলেন এবং তাঁদের বাড়িতে থাকা একটি গাছে বজ্রপাত হয়। ঘটনায় ৩ জন আহত হন এবং তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ২ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পরিবারের আরেক সদস্যকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্ষার শুরুতেই আসামসহ গোটা উত্তর পূর্বের প্রতিটি রাজ্যে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। তবে এবার বজ্রপাতের ঘটনা অনেক বেশি। সম্প্রতি কাছাড়জেলায় ও বজ্রপাতে কয়েকজন আহত হয়েছেন এবং কয়েকজন মারা গেছেন। রাজ্যের অন্যান্য জেলায় ও একই ধরনের ঘটনা চোখে পড়েছে।
প্রশাসনের তরফে সাধারণ মানুষকে বারবার বলা হচ্ছে, তাঁরা যেন এমন পরিস্থিতিতে নিজেদের সুরক্ষিত রাখেন। বিশেষ করে বৃষ্টিপাতের সময় তাঁরা যেন বাড়ির বাইরে না যান।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন