editor
প্রকাশিত: 11:38 AM, May 7, 2024

ফাইল ছবি
আগামীকাল বুধবার (৮ মে) উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রথম ধাপে ১৪১ উপজেলায় ভোটগ্রহণের নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে আজ মঙ্গলবার (৭ মে)।
নির্বাচন কমিশন জানিয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ ভোটের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন ব্যবস্থা। দুর্গম উপজেলার কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে। রাঙামাটির জুরাছড়ি ও বরকলের দুর্গম ভোটকেন্দ্রগুলোতে এরই মধ্যে হেলিকপ্টারে পৌঁছে দেওয়া হয়েছে সরঞ্জাম। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কমিশন।
সোমবার (৬ মে) সকালে জুরাছড়ি যক্ষ্মা বাজার আর্মি ক্যাম্প থেকে হেলিকপ্টারে রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৭টি ও বরকলের দুটি দুর্গম কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়।
এদিকে প্রথম ধাপের নির্বাচন উপলক্ষে ১৪১ উপজেলায় বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই সঙ্গে নির্বাচনের আগে ও পরে ১৪ দিন নির্বাচনী এলাকায় বৈধ অস্ত্র প্রদর্শন নিষিদ্ধ বলে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামানের সই করা প্রজ্ঞাপনে ছুটির তথ্য জানানো হয়। ৮ মে থেকে ৫ জুন পর্যন্ত চার ধাপে দেশের সব উপজেলায় নির্বাচন আয়োজন করেছে নির্বাচন কমিশন। পরে ধাপগুলোর ভোটগ্রহণের দিনও সাধারণ ছুটি থাকবে।
এ ছাড়াও উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১৪ দিনের জন্য বৈধ অস্ত্র প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর
সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা
প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮
অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া
ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে
সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের