editor
প্রকাশিত: 4:41 PM, May 7, 2024
বিশেষ প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুর উপজেলার মাধবপুর পৌরসভার ১ নং ওয়ার্ডে গনি পাঠানের ছেলে রিদয় (২৩) পাঠানে বিষ খেয়ে আত্নহত্যাকে অন্য দিকে পরিচালিত করার চেষ্টা করছে অভিভাবক মহল।
জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে কোন এক পক্ষকে বলির পাঠা বানাতে পয়তারা চালাচ্ছে রিদয় পাঠানের পরিবার।
সরজমিনে ঘুরে দেখা যায় শনিবার আনুমানিক রাত ৯’০ টার সময় কিবরিয়া স্কয়ার সংলগ্ন পাবলিক টয়লেট এলাকার মধু মিয়ার দোকানের কাছে বিষ খেয়ে আত্নহত্যা করে রিদয়। পরবর্তীতে মাধবপুর সদর হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করে (ওয়াশ করে) উন্নত চিকিৎসার জন্য নিকটস্থ ব্রাহ্মণ বাড়িয়া সদরে প্রেরণ করেন এবং ব্রাহ্মন বাড়িয়া নেওয়ার পথেই রিদয় মৃত্যুবরন করে।
জনশ্রুতি আছে পারিবারিক বিরুধের জের ধরে আগেও তারা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে, এ থেকেই এলাকাবাসী মিথ্যা ও বানোয়াট মামলার ভয়ে দিনাতিপাত করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী জানান, চায়ের দোকানের সামনে বাপ ছেলে বাকবিতন্ডার এক পর্যায়ে রিদয় উত্তেজিত হয়ে বিষ পান করে।
জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বলেন, এটা বিষের রোগী আমরা প্রাথমিক চিকিৎসা (ওয়াশ) করে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রেফার করছি।
এ ব্যাপারে জানতে চাইলে মাধবপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত আতিকুর রহমান প্রতিবেদককে বলেন, রিদয় পাঠান বিষ খেয়ে আত্মহত্যা করেছে। পোস্টমার্টেম করে লাশ দাফন করা হয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন