editor
প্রকাশিত: 6:51 PM, May 7, 2024
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি :: সুনামগঞ্জের দোয়ারাবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় উপজেলা এলজিইডি অফিসের কার্যসহকারী মাহফুজুর রহমান (২৯) নিহত হয়েছেন।
তিনি মঙ্গলবার দুপুরে উপজেলা প্রকৌশলী অফিস থেকে জনতা ব্যাংকে নিজের বেতনভাতাদি উত্তোলন করে ছাতক থেকে ফেরার পথে কিবরিয়া কমিউনিটি সেন্টারের সামনে এক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে পড়েন। পরে ওইদিন বিকেলে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
তাঁর মৃত্যুতে পরিবারসহ উপজেলা প্রকৌশলী অফিসের সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তিনি দোয়ারাবাজার উপজেলা প্রকৌশলী অফিসে ২০২১ সালে পুকুর ও খাল উন্নয়ন প্রকল্প (আইপিসিপি) কার্যসহকারী পদে যোগদান করেছিলেন।
মাহফুজুর রহমান নাটোর জেলার লালপুর উপজেলার দিলালপুর গ্রামের মাজেদ আলীর পুত্র। তাঁর মৃত্যুতে উপজেলা প্রশাসন ও দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়