editor
প্রকাশিত: 4:05 PM, January 25, 2023
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ পরিচালক জালাল উদ্দিন বলেছেন, শিশুশ্রেণি থেকেই শিক্ষার্থীদের আচরণ শেখাতে হবে। তিনি বইয়ের শিক্ষার পাশাপাশি শিশুদের বইয়ের মতো ভাষা ও ব্যবহার শেখানোর জন্য শিক্ষকদের তাকিদ দেন। এসময় তিনি অভিভাবকদের পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের মানসিক প্রবৃদ্ধি অর্জনের দিকে গুরুত্ব দিতে বলেন।
বুধবার সকালে সিলেট নগরের জিন্দাবাজারে সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে শিশুবরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় কোমলমতিরা রজনীগন্ধা ও গোলাপের স্টিক নেড়ে উচ্ছাস প্রকাশ করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা চৌধুরীর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক কুমকুম ইয়াসমিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ, সহকারী শিক্ষা অফিসার ফরিদ উদ্দিন, সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার লিপিকা রায়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাহমিদা বেগম, রুমানা বেগম, উম্মে সালমা, মৌসুমী সিনহা এবং প্রাক প্রাথমিকের শ্রেণি শিক্ষক সুলতান আহমদ নতুন শিক্ষার্থীদের স্বাগত জানান। পরে কোমলমতিদের মুখে কেক দিয়ে বরণ করে নেন অতিথিরা। শুরুতে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য কর্তৃপক্ষের নির্দেশনা পড়ে শুনান সহকারী শিক্ষক কুমকুম হাসান। অনুষ্ঠানের সমাপনীতে প্রধান শিক্ষক নাসিমা চৌধুরী সবাইকে ধন্যবাদ জানান এবং বিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন