editor

প্রকাশিত: 5:17 PM, January 25, 2023

অবিলম্বে ইসলাম বিরোধী সিলেবাস বাতিল করতে হবে

অবিলম্বে ইসলাম বিরোধী সিলেবাস বাতিল করতে হবে

ইসলাম বিরোধী শিক্ষা সিলেবাস বাতিল, দুর্নীতির মূলোৎপাটন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নিরদলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবী জানিয়েছেন ছাত্র জমিয়ত সিলেট মহানগর এর নেতৃবৃন্দ।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে নগরীর বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে সিলেট মহানগর শাখা আয়োজিত ছাত্র জমিয়তের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা এ দাবী জানান।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিতর্কিত সিলেবাসের মাধ্যমে দেশের নতুন প্রজন্মকে নাস্তিক ও পৌত্তলিক বানানোর ষড়যন্ত্র চলছে। পাঠ্য বইয়ে নগ্ন ছবি, পর্দা, দাড়ির বিরোধিতা, মূর্তি সহ ডারউইনের বিবর্তনবাদ ও হিন্দুত্ববাদ সংযোজন করে মুসলিম শিক্ষার্থীদের ঈমানহারা করার পাঁয়তারা চলছে। ৯২ ভাগ মুসলমান দেশের পাঠ্যপুস্তকে ডারউইনের মতবাদ দেখতে চায় না। তারা দেশীয় ও ধর্মীয় সংস্কৃতি, সভ্যতা ও ইতিহাসের সঠিক উপস্থাপন দেখতে চায়।

বক্তারা বলেন, ইসলাম বিরোধী বিতর্কিত শিক্ষা সিলেবাস অবিলম্বে বাতিল করতে হবে। ৯২ ভাগ মুসলমানের চিন্তা-চেতনা অনুযায়ী আলেমদের তত্ত্বাবধানে নতুন শিক্ষা সিলেবাস প্রণয়ন করতে হবে।

নগর ছাত্র জমিয়তের সভাপতি মোহাম্মদ আবুল খয়ের এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম এর সঞ্চালনায় বক্তারা আরও বলেন, সিলেবাসে ইসলামের ফরজ বিধান পর্দাকে অবমাননা করা হয়েছে। দাঁড়ির বিরুদ্ধে বিদ্রূপ করে মহানবীর (সা.) সুন্নতের প্রতি চরম দৃষ্টতা প্রদর্শন করা হয়েছে। সমকামিতাকে উৎসাহিত করা হয়েছে। আমরা মনে করি, বাংলাদেশে ইসলাম বিরোধী শক্তির এহেন অপকর্মে পৃথিবীর ২০০ কোটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাত্র জমিয়ত সিলেট মহানগরীর সাবেক সভাপতি মাওলানা লুৎফুর রহমান, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আমিনুল ইসলাম, সিলেট জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক লুকমান হাকিম, মহানগর ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা বাহা উদ্দিন বাহার, ছাত্রনেতা আব্দুল হাই আল হাদী, মহানগর ছাত্র জমিয়তের সহসভাপতি জাহেদ আহমদ, জাকারিয়া আহমদ, জালালাবাদ থানা ছাত্র জমিয়তের সভাপতি আব্দুল হালিম, শাহপরান থানা শাখার সভাপতি জাকি হাসান প্রমুখ।

সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট নগরীতে এক মোটরবাইক র‌্যালি বের হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন