editor

প্রকাশিত: 5:44 PM, May 8, 2024

সিলেটে ভোটকেন্দ্রের সামনে সাংবাদিকের উপর হামলা

সিলেটে ভোটকেন্দ্রের সামনে সাংবাদিকের উপর হামলা

তৃতীয়বার জাল ভোট দিতে গিয়ে ম্যাজিস্ট্রেটের হাতে আটক তরুণকে ছাড়িয়ে নিতে না পেরে সাংবাদিকের উপর হামলা করেছেন চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা সুজাত আলী রফিকের কর্মী সমর্থকরা।

বুধবার (৮ মে) সিলেট সদর উপজেলার ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ঘটনা ঘটেছে।

আহত সাংবাদিক রেজা রুবেল সিলেট প্রতিদিনে কর্মরত। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।

জানা গেছে, বুধবার দুপুর আড়াইটার দিকে ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দিতে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের হাতে আটক হন তানজীদ আহমদ নামে এক কিশোর। সে স্কলার্স হোমের একাদশ শ্রেণির শিক্ষার্থী ও কান্দিগাঁও গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

ভোটকেন্দ্রে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে আটক করে প্রিজাইডিং অফিসারের কক্ষে রাখেন। এসময় তাকে ছাড়িয়ে নিতে ভোট কেন্দ্রে প্রবেশ করেন চেয়ারম্যান প্রার্থী সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সুজাত আলী রফিকের সমর্থক স্থানীয় ইউপি সদস্য।

ম্যাজিস্ট্রেটের নিকট থেকে জাল ভোট দিতে আসা আটক কিশোরকে ছাড়িয়ে নিতে না পেরে কেন্দ্রের সামনে থাকা সাংবাদিক রেজা রুবেলের উপর হামলা করেন ইউপি সদস্য। এসময় চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকরা সংঘবদ্ধ ভাবে ব্যাপক মারধর করেন। এসময় উপস্থিত বিজিবি সদস্য ও সাংবাদিকরা তাকে উদ্ধার করেন।

এ ব্যাপারে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।

এ বিষয়ে ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইটিং অফিসার আবুল কালাম আজাদ বলেন, কেন্দ্রে ভেতরে জাল ভোট দিতে আসলে এক যুবককে আটক করে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট। তাকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

কেন্দ্রের সাংবাদিকের ওপর হামলার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, কেন্দ্রের বাইরে কারা হামলা করেছে সেটা আমার জানা নেই। কেন্দ্রের ভেতরে কোনো ঘটনা ঘটলে সেটার দায় আমি নেবো।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়