editor
প্রকাশিত: 10:59 AM, May 9, 2024
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: ষষ্ঠ উপজেলা পরিষদ প্রথম ধাপের নির্বাচনে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সহ সভাপতিকে হারিয়ে উপজেলা আল – ইসলাহ’র সাধারণ সম্পাদক ফজলুল হক খান সাহেদ নির্বাচিত হয়ে চমক দেখিয়েছেন।
বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী চেয়ারম্যান পদে বর্তমান ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আঞ্জুমানে আল-ইসলাহ সমর্থিত দোয়াত কলম প্রতীকের প্রার্থী মাও. ফজলুল হক খান সাহেদ ৩৭ হাজার ৫ শত ৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবুল বাশার ফলাফল ঘোষণা করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম পেয়েছেন ৩৩ হাজার ৮ শত ৫২ ভোট।
এ ছাড়াও চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু পেয়েছেন ১৭ হাজার ২ শত ৯৮ ভোট, মোটরসাইসেল প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল হাসান পেয়েছেন ৫ হাজার ৫ শত ৮৪ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী চা শ্রমিক প্রতিনিধি রাজকুমার কালোয়ার রাজু চশমা প্রতীকে ৩১ হাজার ৩ শত ৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম সবুজ টিউবওয়েল প্রতীকের পেয়েছেন ৩০ হাজার ৪ শত ৮৪ ভোট, বই প্রতীকের প্রার্থী তালামীয নেতা আফজাল হোসেন সাজু পেয়েছেন ১৬ হাজার ৯ শত ৯০ ভোট, তালা প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম কুতুব পেয়েছেন ১৪ হাজার ৭ শত ৭৭ ভোট, টিয়া পাখি প্রতীকের পূরণ উরাং পেয়েছেন ৫ শত ৬১ ভোট।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকের প্রার্থী জাসদ নেত্রী সাবেক ভাইস চেয়ারম্যান নেহার বেগম ৭১ হাজার ২ শত ৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি হাঁস প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৫ শত ১৮ ভোট।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে