editor
প্রকাশিত: 6:56 PM, January 25, 2023
সিলেট নগরীর দক্ষিণ সুরমার বঙ্গবীর রোডস্থ গ্রীন জেমস ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল ২৫ জানুয়ারি বুধবার দুপুরে পলিটেকনিক ইন্সটিটিউটের খেলার মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. ফারুক মিয়া।
গ্রীন জেমস ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান ডা. মো. আলমাহির ফেরদৌস এর সভাপতিত্বে ও প্রিন্সিপাল মোঃ জাহিদুল ইসলামের পরিচালনায় পুুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুল এন্ড কলেজের উপদেষ্টা হাজী কামাল উদ্দিন, পরিচালক সিরাজ উদ্দিন চৌধুরী ও খয়ের আহমদ প্রমুখ।
গ্রীন জেমস ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ৪৬টি ইভেন্টে শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। এর মধ্য থেকে ১৩৪ বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ ফারুক মিয়া বলেন, জ্ঞান অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশে খেলাধুলা করতে হবে। শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তিনি আধুনিক ও যুগোপযোগী শিক্ষা প্রসারে গ্রীন জেমস ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ কাজ করে যাচ্ছে, যা প্রশংসনীয়। তিনি বলেন, সুস্থ মন ও দেহ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তাই শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলার মাধ্যমে শরীর চর্চা করার আহবান জানান।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন